ডি-৮ বাণিজ্য চুক্তিতে মন্ত্রিসভার অনুমোদন

স্টাফ রিপোর্টার : ডি-৮ ভুক্ত দেশের মধ্যে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ চুক্তি অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ডি-৮’র প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্টের বিষয়টি অনেক দিন ধরেই ঝুলে ছিল। ২০০৬ সালে এটি মন্ত্রী পর্যায়ে স্বাক্ষরিত হয়নি। আমাদের দাবি ছিল পার্সেন্ট যেন বাড়িয়ে দেয়া হয়। কিন্তু অন্য সদস্যরা রাজি না হওয়ায় এটি আর এগোয়নি। তাই বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি ঝুলিয়ে রেখে লাভ নেই, সদস্যরা যেটায় রাজি হয় সেখানে অনুমতি দিতে। ফলে আজ এটি অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার উন্নয়শীল আটটি মুসলিম দেশের সংগঠন ডি-৮। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে, পাকিস্তান, মিসর, তুরস্ক, ইরান, নাইজেরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতাই জোটের প্রধান লক্ষ্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *