‘কোনো দুর্নীতি ছাড় দেয়া হবে না’

এবিএনএ : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোনো ধরনের দুর্নীতিতে ছাড় দেয়া হবে না।

আজ শনিবার বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতির নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে আপনারা বেতন পান ৩০-৩২ হাজার টাকা, তাহলে এতো আয়োজন করে কীভাবে অভিষেক অনুষ্ঠান করছেন? এত টাকা কোথা থেকে আসে আপনাদের কাছে?’

খাদ্যমন্ত্রী বলেন, ‘এই বেতনে আপনাদের সংসার চালাতে কষ্ট হয়। তাহলে এতো বড় অনুষ্ঠান কীভাবে আপনারা আয়োজন করেন? আবার অনুষ্ঠান শেষে খাবারেরও ব্যবস্থা করেছেন। আমার এ ধরনের অনুষ্ঠানে আসতে বিবেকে বাধে। ভবিষ্যতে আমি এই ধরনের অনুষ্ঠানে আসব কি না তা ভেবে দেখতে হবে। আর আপনাদের বলি এগুলো পরিহার করুন।’

তিনি বলেন, আপনারা কৃষকের কাছ থেকে চাল কেনেন না কোনো মাধ্যমে চাল কেনেন তা আমরা খতিয়ে দেখব। কোনো ধরনের দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না।

এছাড়া মন্ত্রী বলেন, আপনারা আমার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেছেন। কিন্তু আমি বলতে চাই কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনারা সততার সঙ্গে কাজ করেবেন, আমি এটা চাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *