ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

এবিএনএ : প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন, নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে, একসঙ্গে পুরো পরিবার আক্রান্ত হচ্ছে।’

সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা টিকা নেননি, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। স্কুলের ছাত্রছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়।’ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *