ইন্দোনেশিয়ায় ভূকম্পনে নিহতের সংখ্যা বেড়ে ৫২

এবিএনএ : ইন্দোনেশিয়ার ভূকম্পনে নিহতের সংখ্যা বেড়ে ৫২ তে দাঁড়িয়েছে। বুধবার ভোরে দেশটির সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। এতে ওই এলাকার বেশ কিছু ভবন ভেঙে পড়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। আচেহ প্রদেশের পিদি জায়া জেলার সহকারী প্রধান মুলাদির বরাতে এএফপি এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ২৫ জনের মৃতের খবর পাওয়া গিয়েছিল। পরে আরও ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে।

তিনি জানান, নিহতের সংখ‌্যা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আচেহ প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল কম্পনের পরে অন্তত পাঁচটি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। তবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। ২০০৪ সালে ৯.২ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূকম্পন ও সুনামিতে ভারত মহাসাগরের উপকূলের ইন্দোনেশিয়াসহ পাশ্ববর্তী বেশ কয়েকটি দেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ওই এলাকার বেশ কিছু ভবন ভেঙে পড়েছে, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। স্থানীয় কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *