Tag: সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ অবকাশকালীন কার্যক্রম অফিস সময়সূচি বাংলাদেশ বিচার ব্যবস্থা প্রধান বিচারপতি

  • সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিস চলবে নতুন সময়সূচিতে

    সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে অফিস চলবে নতুন সময়সূচিতে

    এবিএনএ:  বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার্ষিক অবকাশকালীন সময়ে অফিসের সময়সূচি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে এই অবকাশ চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।

    সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন বাদে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস চলবে।

    এ ছাড়া জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে নির্দিষ্ট বিচারিক এখতিয়ারসহ বিশেষ বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

    আইনজীবী মহল মনে করছেন, নতুন সময়সূচি অবকাশকালেও জরুরি মামলার কার্যক্রমে গতি আনবে এবং ন্যায়বিচার প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ হবে।