Tag: সাইবার বুলিং

  • ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পথে মালয়েশিয়া, নিরাপত্তায় বড় সিদ্ধান্ত

    ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পথে মালয়েশিয়া, নিরাপত্তায় বড় সিদ্ধান্ত

    এবিএনএ: অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকার ঘোষণা দিয়েছে, আগামী বছর থেকে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা করা হচ্ছে। লক্ষ্য—শিশুদের সাইবার বুলিং, প্রতারণা, মানসিক স্বাস্থ্য সংকট ও যৌন হয়রানির মতো ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া।

    রোববার দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, মালয়েশিয়া বর্তমানে অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের নীতি পর্যালোচনা করছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

    মন্ত্রী বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আমরা চাই, প্রযুক্তির সুবিধা শিশুদের জন্য নিরাপদ হোক, ক্ষতির নয়।”

    সামাজিক মাধ্যমের কারণে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হওয়ার অভিযোগে টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল এবং মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে আইনি জটিলতায় রয়েছে।

    অস্ট্রেলিয়া আগামী মাস থেকে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার উদ্যোগ নিয়েছে। এছাড়া ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, ইতালি ও গ্রিস যৌথভাবে বয়স যাচাইকরণ অ্যাপ তৈরি ও পরীক্ষা করছে।

    এদিকে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া গত জানুয়ারিতে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণের কথা বললেও পরে নিয়ম কিছুটা শিথিল করে। সেখানে এখন প্রযুক্তি কোম্পানিগুলোকে কনটেন্ট ফিল্টার ও বয়স যাচাইয়ে কঠোরভাবে বাধ্য করা হয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, মালয়েশিয়ার এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি হতে পারে শিশু সুরক্ষায় প্রযুক্তিনির্ভর সবচেয়ে বড় আইনগত পরিবর্তন।

  • আবদুল কাদেরের পাশে থাকার অঙ্গীকার ছাত্রদল সভাপতির

    আবদুল কাদেরের পাশে থাকার অঙ্গীকার ছাত্রদল সভাপতির

    এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদেরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে আবদুল কাদের লেখেন— “আমার ডাকসুতে জেতা জরুরি নয়, আমি শুধু বেঁচে থাকতে চাই। অন্তত আমাকে বাঁচার সুযোগ দিন।” তার এই হৃদয়স্পর্শী বার্তা শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

    এরপর ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম নিজ ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়ে কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি লিখেন, “কাদের, তোমাকে কথা দিচ্ছি— রাজাকার, আল বদর, আল শামসদের বংশধরদের বিরুদ্ধে ছাত্রদল সবসময় তোমার পাশে থাকবে ইনশাআল্লাহ।”

    তিনি আরও অভিযোগ করেন, সাইবার বুলিংয়ের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত একটি চক্র নিয়মিতভাবে বিরোধী মতাদর্শী শিক্ষার্থীদের টার্গেট করছে। শুধু নারী নেতৃত্বই নয়, মতভিন্নতার কারণে ছাত্রসমাজের অনেকেই আক্রান্ত হচ্ছেন।

    রাকিবুল ইসলাম জোর দিয়ে বলেন, এইসব সাইবার আক্রমণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তারাই নাকি তরুণ সমাজকে ইসলামের নৈতিকতা শেখাবে? ছাত্রসমাজ এর আসল চেহারা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছে।”