Tag: শোবিজ সংবাদ

  • সালমান খানের প্রতি আবেগে ভাসলেন সজল আলি, এক লাইনের পোস্টেই ভাইরাল অনুভূতি

    সালমান খানের প্রতি আবেগে ভাসলেন সজল আলি, এক লাইনের পোস্টেই ভাইরাল অনুভূতি

    এবিএনএ: বলিউড তারকাদের প্রতি পাকিস্তানি অভিনয়শিল্পীদের অনুরাগ নতুন নয়। অতীতে শাহরুখ খান কিংবা রেখার প্রতি পাকিস্তানি তারকাদের প্রকাশ্য প্রশংসা দর্শকদের দৃষ্টি কেড়েছে। এবার সেই আলোচনায় নতুন করে নাম লেখালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলি।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সালমান খানের একটি ফ্যান-মেড ভিডিও নিজের স্টোরিতে শেয়ার করেন সজল। সেখানে দীর্ঘ কোনো বক্তব্য না লিখে মাত্র দুটি শব্দে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি—‘আমার হৃদয়’। সংক্ষিপ্ত এই ক্যাপশনেই সালমান খানের প্রতি তার ভালোবাসার বার্তা স্পষ্ট হয়ে ওঠে।

    সজলের এই পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। অনেকেই এটিকে ইতিবাচকভাবে গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য ও শেয়ার করতে থাকেন। সালমান খানের জনপ্রিয়তা যে সীমান্ত ছাড়িয়ে বিস্তৃত, সজলের এই প্রকাশ তারই আরেকটি প্রমাণ বলে মনে করছেন অনেকে।

    উল্লেখ্য, সজল আলি শুধু পাকিস্তানেই নয়, বলিউডেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীদেবী অভিনীত সিনেমা ‘মম’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি।

    এদিকে ২০২৫ সালে হামজা সোহেলের সঙ্গে অভিনীত নাটক ‘দিল ওয়ালি গলি মে’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। সামনে ২০২৬ সালে হাম টিভির ব্যানারে প্রচারিত হতে যাচ্ছে তার নতুন প্রজেক্ট ‘জানজেরিন’, যেখানে তার সঙ্গে অভিনয় করবেন আমির জিলানি ও দানিয়াল জাফরসহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখ।

  • “দেখা যাক কী হয়!” — পূজা চেরির বিয়ে নিয়ে মুখ খুললেন অবশেষে

    “দেখা যাক কী হয়!” — পূজা চেরির বিয়ে নিয়ে মুখ খুললেন অবশেষে

    এবিএনএ:  শারদীয় দুর্গাপূজার রঙিন আবহে ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে অংশ নিয়েছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। সিঁদুর খেলায় অংশ নেওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি—যেখানে উঠে আসে তার মাকে নিয়ে আবেগঘন বার্তা এবং বিয়ে প্রসঙ্গেও কিছু খোলামেলা মন্তব্য।

    গতকাল বিজয়া দশমীতে রাজধানীর একটি পূজামণ্ডপে সাংবাদিকদের মুখোমুখি হন পূজা। জানতে চাওয়া হয়, দেবী দুর্গার কাছে কী প্রার্থনা করেছেন তিনি?

    পূজা জানান, “আমার মা—যিনি এখন আর এই পৃথিবীতে নেই, তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেছি। চাই, তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন। আমরা সব সময় নিজেদের জন্য চাই, কিন্তু মা কেমন আছেন, সেটা ভাবি না। আজ তাকে বলেছি—‘তুমি যেন ভালো থাকো।’”

    ➤ বিয়ে প্রসঙ্গে কী বললেন পূজা চেরি?

    দর্শক-অনুরাগীদের কাছে বহুদিন ধরেই আলোচনার বিষয় পূজার বিয়ে। এবার সেই প্রসঙ্গেও কথা বলেন তিনি।

    “একজন আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিলেন, তখন বললেন, ‘প্রার্থনা করি যেন পরের পূজায় স্বামীসহ আসতে পারো।’ কথাটা শুনে একটু হাসলাম… তারপর ভাবলাম—দেখা যাক কী হয়! চিন্তার বিষয় চিন্তা করে দেখা যাবে,” বলেন পূজা চেরি।

    শিশুশিল্পী থেকে শুরু করে বর্তমানে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা পূজা এখন তরুণ প্রজন্মের পছন্দের অভিনেত্রীদের একজন।

    ➤ পূজায় তারকাদের উপস্থিতি

    ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপে এবার দেখা গেছে অনেক তারকা মুখ। পূজা চেরি ছাড়াও ছিলেন অন্যান্য জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা, যারা পূজোর আনন্দে ভক্তদের সঙ্গে সময় কাটান।