Tag: শাকিব খান

  • নতুন লুকে ভক্তদের বার্তা দিলেন শাকিব খান

    নতুন লুকে ভক্তদের বার্তা দিলেন শাকিব খান

    এবিএনএ: নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তির আগেই আবারও আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা Shakib Khan। এবার ভক্তদের নজর কেড়েছেন একেবারে নতুন ও স্টাইলিশ উপস্থিতিতে।

    শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন একটি ছবি প্রকাশ করেন এই তারকা। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তার নতুন লুককে ‘ইন্টারন্যাশনাল স্টাইল’ বলেও মন্তব্য করছেন।

    প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রঙের কারুকাজ করা ব্লেজারে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। চোখে আধুনিক ডিজাইনের সানগ্লাস এবং মুখে ছিল পরিচিত হাসি। পুরো লুকে ছিল গ্ল্যামার ও তারকাসুলভ আভিজাত্যের ছাপ।

    সম্প্রতি একটি জমকালো গালা নাইটে উপস্থিত হয়েছিলেন Shakib Khan। সেখানেই তার নতুন স্টাইল প্রথমবারের মতো নজরে আসে। এরপর সামাজিক মাধ্যমে ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভরে যায় কমেন্টবক্স।

    অনেক অনুরাগী মনে করছেন, আসন্ন ‘রকস্টার’ সিনেমার জন্যই হয়তো নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন এই অভিনেতা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।

    ঢালিউডের এই সুপারস্টার বরাবরই নিজের লুক ও স্টাইল নিয়ে ভক্তদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেন। নতুন সিনেমা, নতুন চরিত্র কিংবা বিশেষ কোনো আয়োজন—প্রতিবারই ভিন্নভাবে হাজির হয়ে আলোচনায় থাকেন তিনি।

    ‘রকস্টার’ সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার মধ্যেই শাকিব খানের নতুন এই উপস্থিতি সিনেমাটিকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

  • ঈদে চমক দিচ্ছেন শাকিব খান: ‘রকস্টার’-এ মিথিলার সঙ্গে কি থাকছেন পাকিস্তানি নায়িকা?

    ঈদে চমক দিচ্ছেন শাকিব খান: ‘রকস্টার’-এ মিথিলার সঙ্গে কি থাকছেন পাকিস্তানি নায়িকা?

    এবিএনএ: ঈদুল আজহা উপলক্ষে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তি পেতে যাচ্ছে—এমন আলোচনা এখন চলচ্চিত্রপাড়ায়। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে মূলত নায়িকা নির্বাচনকে কেন্দ্র করে।

    বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন—এমন তথ্য নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র। জানা গেছে, সিনেমার একটি নারী চরিত্র নিয়ে পরিচালক ও মিথিলার মধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে এবং চরিত্রটি তার পছন্দও হয়েছে।

    তবে এখানেই শেষ নয়। সিনেমাটির আরেকটি প্রধান নারী চরিত্রে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত কাউকে চূড়ান্ত করা হয়নি, তাই নাম প্রকাশে সতর্ক নির্মাতা পক্ষ।

    এ বিষয়ে সিনেমার পরিচালক আজমান রুশো জানান,
    “নায়িকা নির্বাচন এখনো চূড়ান্ত পর্যায়ে নেই। সব ঠিক হলে আমরা আনুষ্ঠানিকভাবেই জানাব। এর আগে কিছু বলা ঠিক হবে না।”

    অন্যদিকে, এ প্রসঙ্গে নীরব রয়েছেন তানজিয়া জামান মিথিলাও।

    বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন তার আরেকটি সিনেমা ‘প্রিন্স’–এর শুটিং নিয়ে। এই সিনেমার কাজ শেষ করে তিনি স্বল্প বিরতি নেবেন। এরপরই শুরু হবে বহুল আলোচিত ‘রকস্টার’ ছবির শুটিং।

    সব মিলিয়ে ঈদের সিনেমা তালিকায় ‘রকস্টার’ যে বড় চমক হতে যাচ্ছে, তা বলাই যায়।

  • শাকিব খান আমাদের অনেক ঊর্ধ্বে, এই তুলনাই ভুল—স্পষ্ট বার্তা অপু বিশ্বাসের

    শাকিব খান আমাদের অনেক ঊর্ধ্বে, এই তুলনাই ভুল—স্পষ্ট বার্তা অপু বিশ্বাসের

    এবিএনএ: বর্তমান সময়ে শোবিজ অঙ্গনের নানা আলোচনা ও সমালোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রল সংস্কৃতি, সিনিয়র শিল্পীদের প্রতি সম্মান এবং শোরুম উদ্বোধন নিয়ে চলমান বিতর্কে খোলাখুলি কথা বলেন।

    শাকিব খানকে নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্ট ভাষায় জানান, তুলনার জায়গাটাই এখানে ভুল। তার কথায়, শাকিব খান ঢালিউডের একজন বড় মাপের অভিনেতা, যার অবস্থান অনেক উঁচুতে। তিনি মনে করেন, চলচ্চিত্র শিল্প এগিয়ে যাচ্ছে—এটি ইতিবাচক এবং আশাব্যঞ্জক বিষয়।

    সোশ্যাল মিডিয়ায় নিজেকে ঘিরে ট্রল প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, যারা পরিচিত মুখ, বড় পরিসরে যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের নিয়েই বেশি ট্রল হয়। এমনকি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরাও ট্রলের শিকার হন বলে মন্তব্য করেন তিনি। পরিচিত মুখকে কেন্দ্র করে কনটেন্ট তৈরি করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে—এ কারণেই ট্রল বেশি হয় বলে তার ধারণা।

    নিজের ব্যক্তিত্ব নিয়ে অপু বিশ্বাস জানান, তিনি স্বভাবগতভাবেই সহজ-সরল ও স্পষ্টভাষী। মিথ্যা বলা বা কৃত্রিমতা তার স্বভাবে নেই বলেও উল্লেখ করেন তিনি। ক্যামেরার সামনে বা পেছনে—সব জায়গাতেই তিনি নিজের মতো করেই কথা বলেন বলে জানান এই অভিনেত্রী।

    শোরুম উদ্বোধন বা ফিতা কাটাকে কেন্দ্র করে সমালোচনার জবাবে অপু বিশ্বাস বলেন, কোনো কাজই ছোট নয়। একজন শিল্পী হিসেবে এসব আয়োজনের মধ্য দিয়েই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। শোরুম উদ্বোধনের মাধ্যমে একটি বার্তা অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং ফ্যানদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় হয় বলেও মত দেন তিনি।

  • হেলিকপ্টারে বসে মিসাইল হাতে শাকিব খান! ‘প্রিন্স’ লুকে ঢালিউড কিংয়ের নতুন বিস্ফোরণ

    হেলিকপ্টারে বসে মিসাইল হাতে শাকিব খান! ‘প্রিন্স’ লুকে ঢালিউড কিংয়ের নতুন বিস্ফোরণ

    এবিএনএ: ঢালিউড কিং শাকিব খান আবারও হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। আকাশচুম্বী হেলিকপ্টারে বসে, এক হাতে মিসাইল—কিন্তু মুখে নেই যুদ্ধের হিংস্রতা। বরং চোখেমুখে ছড়িয়ে পড়েছে এক ধরনের রাজকীয় স্থিরতা ও গাম্ভীর্য। কালো রোদচশমায় ঢাকা চোখ, আর তার ব্যক্তিত্বের ঝলকে ম্লান হয়ে যায় চারপাশের সব আলো। এভাবেই ‘প্রিন্স’ সিনেমার মোশন পোস্টারে ধরা দিয়েছেন শাকিব খান।

    আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তির প্রস্তুতি নেওয়া এই সিনেমার মোশন পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। পোস্টারের ট্যাগলাইন— “একটা শহর, একটা উপাখ্যান— ঢাকা এবার বলবে প্রিন্সের গল্প”— দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

    নব্বইয়ের দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড আর অভিজাত জীবনের মিশ্রণেই গড়ে উঠেছে ‘প্রিন্স’-এর গল্পের পটভূমি। সিনেমার চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ভারতের আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’-এর সিনেমাটোগ্রাফার অমিত রায়। প্রযোজনায় আছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

    বর্তমানে শুটিংয়ের কাজে শ্রীলঙ্কায় অবস্থান করছেন শাকিব খান। টানা দশ দিন শুটিং শেষে সেখানে আরও প্রায় ২০ দিনের কাজ বাকি রয়েছে। এই অংশের শুটিংয়ে তার সঙ্গে রয়েছেন কলকাতার নবাগত অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু।

    সিনেমায় জ্যোতির্ময়ীকে দেখা যাবে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। তবে গল্পের প্রয়োজনে তাকেও নামতে হবে টানটান অ্যাকশনে। ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা—তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুন্ডু।

    ঈদের বড় পর্দায় ‘প্রিন্স’ ঠিক কতটা ঝড় তুলতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা দর্শকদের।

  • ঝটিকা সফর শেষে শুটিংয়ে ফেরা! ‘প্রিন্স’ নিয়ে শাকিব খানের রহস্যময় বার্তা

    ঝটিকা সফর শেষে শুটিংয়ে ফেরা! ‘প্রিন্স’ নিয়ে শাকিব খানের রহস্যময় বার্তা

    এবিএনএ: মাত্র ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফর, কিন্তু তাতেই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। শ্রীলঙ্কায় চলমান ‘প্রিন্স’ সিনেমার শুটিং মাঝপথে রেখে হঠাৎ কক্সবাজারে হাজির হন তিনি। সফর শেষ হতেই সামাজিক মাধ্যমে ফের নতুন বার্তা দিলেন এই তারকা।

    শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। ক্যাপশনে লেখেন, “ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফেরা, সাথে আছে আমার প্রিন্স।” এই একটি বাক্যেই স্পষ্ট—স্বল্প বিরতি শেষে আবারও পুরোদমে শুটিংয়ে ফিরছেন তিনি।

    এই বার্তায় মূলত শাকিব খানের আসন্ন মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ সিনেমার কথাই উঠে এসেছে। ভক্তদের ধারণা, কাজের প্রতি তার নিষ্ঠা আর পেশাদার মনোভাবই এমন ব্যস্ততার মাঝেও আলাদা করে নজর কাড়ছে।

    পরিচালক আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন শাকিব খান। বৃহস্পতিবার সকালে তাকে হঠাৎ ঢাকার বিমানবন্দরে দেখা যায়। সেখান থেকে ব্যক্তিগত হেলিকপ্টারে তিনি উড়াল দেন কক্সবাজারের উদ্দেশে।

    কক্সবাজারে ফুল দিয়ে বরণ করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। অনেকেই ভাবতে থাকেন, নতুন কোনো সিনেমার ঘোষণা কি আসছে? পরে জানা যায়, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ আয়োজনে অংশ নিতেই ছিল এই সংক্ষিপ্ত সফর।

    সব মিলিয়ে, কাজের মাঝেই দায়িত্ব পালন এবং দ্রুত শুটিংয়ে ফেরা—শাকিব খানের সাম্প্রতিক এই পোস্টকে তার পেশাদারিত্বের আরেকটি প্রমাণ হিসেবেই দেখছেন ভক্তরা।

  • বাংলাদেশের অভিনেতাদের অভিনয়ে মুগ্ধ সোহিনী সরকার, বললেন—‘অনেকের কাজ আমরা চেটেপুটে উপভোগ করি’

    বাংলাদেশের অভিনেতাদের অভিনয়ে মুগ্ধ সোহিনী সরকার, বললেন—‘অনেকের কাজ আমরা চেটেপুটে উপভোগ করি’

    এবিএনএ: স্বাভাবিক ও সংবেদনশীল অভিনয়ের জন্য দুই বাংলাতেই জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। নিজের অভিনয়জীবনের পাশাপাশি প্রতিবেশী দেশের নাটক ও চলচ্চিত্রের প্রতিও রয়েছে তার গভীর আগ্রহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের অভিনয়শিল্পীদের কাজ নিয়ে অকপট প্রশংসা করেছেন তিনি।

    সোহিনী জানান, বাংলাদেশের বর্তমান প্রজন্মের অভিনেতাদের কাজ তিনি নিয়মিত অনুসরণ করেন। বিশেষভাবে তার ভালো লাগে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর জুটি। তার ভাষায়, এই দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি অসাধারণ, আর নিশোর অভিনয় বরাবরই তাকে মুগ্ধ করে।

    বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তি শিল্পীদের কথা উল্লেখ করতে গিয়ে সোহিনী বলেন, হুমায়ুন ফরিদী, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর মতো অভিনয়শিল্পীরা বাংলা অভিনয়কে সমৃদ্ধ করেছেন। পাশাপাশি জয়া আহসান ও অপি করিমের কাজও তার কাছে ভীষণ প্রিয়।

    তিনি আরও বলেন, এপার বাংলা ও ওপার বাংলার দর্শক হিসেবে বাংলাদেশের অনেক শিল্পীর কাজ সত্যিই অসাধারণ লাগে। অনেক সময় তো এমনও হয়—ওই অভিনয় আমরা চেটেপুটে উপভোগ করি।

    বর্তমান সময়ের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করেন সোহিনী। একই সঙ্গে নুসরাত ইমরোজ তিশার অভিনয় দক্ষতাও তার নজর কেড়েছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও তিনি প্রশংসা না করে পারেননি।

    ঢালিউড সুপারস্টার শাকিব খান প্রসঙ্গে সোহিনীর মন্তব্য, শাকিব খান এমন একজন তারকা, যার বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজনই পড়ে না। পাশাপাশি চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কাজ করার স্মৃতিও আনন্দের সঙ্গে তুলে ধরেন তিনি।

    সব মিলিয়ে, নিজের কাজের পাশাপাশি বাংলাদেশের অভিনয়শিল্পীদের কাজ যে নিয়মিত দেখেন এবং তা গভীর মনোযোগ দিয়ে উপভোগ করেন—সোহিনীর বক্তব্যেই তার স্পষ্ট প্রমাণ মিলেছে।

  • শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু? আলোচনা সরগরম বিনোদন অঙ্গনে

    শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু? আলোচনা সরগরম বিনোদন অঙ্গনে

    এবিএনএ: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন সিনেমাপ্রেমীরা। প্রথমে কলকাতার ইধিকা পালকে নায়িকা হিসেবে শোনা গেলেও পরে তা বাতিল হয়। এরপর গত ১৬ নভেম্বর ঘোষিত হয় প্রথম নায়িকা হিসেবে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের নাম। অবশেষে দ্বিতীয় নায়িকা নিয়ে ফের আলোচনায় উঠে আসে কলকাতার তরুণ অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম।

    আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী, পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজকদের সঙ্গে জ্যোতির্ময়ীর আলোচনাও নাকি প্রায় চূড়ান্ত হয়েছে। তবে অভিনেত্রী নিজেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

    ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়জগতে অভিষেক হওয়া জ্যোতির্ময়ী এরই মধ্যে দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করেছেন, যা মুক্তির অপেক্ষায়। এবার শাকিব খানের বিপরীতে তার অভিনয়ের সম্ভাবনা বিনোদন অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে।

    সিনেমা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘প্রিন্স’ সিনেমার গল্পে এক নয়, বরং তিনজন নায়িকার গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। তবে কাউকেই প্রধান নায়িকা বলা যাচ্ছে না, কারণ গল্পের প্রতিটি চরিত্রই সমানভাবে গুরুত্বপূর্ণ।

    পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, আরও দুজন নায়িকা নিয়ে আলোচনা চলছে এবং নভেম্বরের শেষ সপ্তাহেই তাদের নাম ঘোষণা করা হবে।

    সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। এই সিনেমার কাহিনি নির্মিত হয়েছে নব্বইয়ের দশকের ঢাকার অপরাধজগতকে ঘিরে, যেখানে দেখানো হবে সেই সময়ের অন্ধকার বাস্তবতা ও এক নায়কের নানা বয়সের জীবন। এজন্য শাকিব খানকে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করতে হতে পারে বলে জানিয়েছে প্রযোজনা দল।

    ‘প্রিন্স’ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জার দায়িত্বে থাকছেন বলিউডের কয়েকজন অভিজ্ঞ শিল্পী। চিত্রগ্রহণের দায়িত্ব পালন করবেন ‘অ্যানিম্যাল’ সিনেমার চিত্রগ্রাহক অমিত রায়। একই সিনেমার মেকআপ আর্টিস্ট শাকিব খানের রূপসজ্জা সামলাবেন।

    ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে ‘প্রিন্স’ সিনেমার। সব ঠিক থাকলে আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    এ ছাড়া শাকিব খানের আরেকটি নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং চলছে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী।

  • মানবতার প্রতীক ইলিয়াস কাঞ্চনের জন্য শাকিবের আবেগঘন প্রার্থনা: “তিনি আমাদের আলোর যাত্রা”

    মানবতার প্রতীক ইলিয়াস কাঞ্চনের জন্য শাকিবের আবেগঘন প্রার্থনা: “তিনি আমাদের আলোর যাত্রা”

    এবিএনএ: জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই কিংবদন্তি অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা জানিয়েছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।

    শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগময় বার্তায় শাকিব খান লেখেন, “ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের প্রিয় ও শ্রদ্ধার মানুষ। তার জীবন সংগ্রাম ও মানবতার প্রতি নিবেদন আমাদের অনুপ্রেরণা। পর্দায় তিনি নায়ক, বাস্তব জীবনে তিনি মানবতার সৈনিক।”

    তিনি আরও লেখেন, “লন্ডনে তিনি আজ এক নিঃশব্দ লড়াইয়ে আছেন, তবে তার পাশে আছে কোটি মানুষের ভালোবাসা ও প্রার্থনা। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন এবং আবার আমাদের মাঝে হাস্যোজ্জ্বলভাবে ফিরিয়ে আনেন।”

    গত আগস্টে ইলিয়াস কাঞ্চনের মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে টার্গেট থেরাপি নিচ্ছেন।
    অভিনেতার ছেলে মিরাজ মইন জয় জানিয়েছেন, তার বাবা ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।
    এরই মধ্যে সহকর্মী রোজিনা লন্ডনে গিয়ে কাঞ্চনের খোঁজ নিয়েছেন এবং সকলকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

    সোশ্যাল মিডিয়াজুড়ে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রার্থনার ঢল নেমেছে।

  • গোঁফওয়ালা নতুন লুকে শাকিব খান, ভক্তরা বলছেন—‘অবিকল রণবীর কাপুর!’

    গোঁফওয়ালা নতুন লুকে শাকিব খান, ভক্তরা বলছেন—‘অবিকল রণবীর কাপুর!’

    এবিএনএ: ঢালিউডের ‘কিং খান’ শাকিব খান আবারও ভক্তদের চমকে দিলেন একদম নতুন রূপে। শুক্রবার সকালে প্রকাশিত তার আসন্ন সিনেমা ‘সোলজার’–এর পোস্টারেই দেখা গেল গোঁফওয়ালা এক পরিণত ও তেজি সৈনিকের চরিত্রে তাকে।

    মাত্র কয়েকদিন আগেই প্রকাশ হয়েছিল সিনেমাটির ঘোষণার সংক্ষিপ্ত ভিডিও ‘অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস’, যা নিয়েই তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল উত্তেজনা। এবার সেই উচ্ছ্বাসকে আরও উঁচুতে তুলেছেন শাকিব খান নিজেই—নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ‘সোলজার’-এর প্রথম পোস্টার শেয়ার করে লিখেছেন, “আপনার সৈনিক, আপনার সেবায় নিয়োজিত।”

    পোস্টারটিতে দেখা যাচ্ছে শাকিব খানকে এক ভিন্ন রূপে—ঠোঁটের উপরে মোটা গোঁফ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর মুখে এক রহস্যময় অভিব্যক্তি। যেন যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত এক অভিজ্ঞ যোদ্ধা!

    প্রকাশের পর থেকেই শাকিবের এই নতুন লুক নিয়ে ভক্তরা তুমুল আলোচনা শুরু করেছেন। কেউ লিখছেন, “এ যেন নতুন এক শাকিব খান!”, আবার কেউ মন্তব্য করছেন, “গোঁফওয়ালা শাকিবকে একেবারে রণবীর কাপুরের মতো লাগছে!”

    সোশ্যাল মিডিয়ায় এখন ‘সোলজার’ ট্রেন্ডে—ভক্তরা পোস্টার নিয়ে তৈরি করছেন মিম, রিঅ্যাকশন ভিডিও ও প্রশংসার ঝড় তুলেছেন মন্তব্যে।

    সব মিলিয়ে বলা যায়, শাকিব খানের এই নতুন লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি করেছে। এখন শুধু অপেক্ষা—এই রণবীরসুলভ গোঁফওয়ালা রূপে ঢালিউডের এই তারকা পর্দায় কেমন ঝড় তুলবেন!

  • প্রিন্স রূপে ফিরছেন শাকিব খান, ঢাকাই সিনেমায় শুরু নতুন অধ্যায়

    প্রিন্স রূপে ফিরছেন শাকিব খান, ঢাকাই সিনেমায় শুরু নতুন অধ্যায়

    এবিএনএ:  আবারও ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। বহুল প্রতীক্ষিত তারকা-অভিনীত সিনেমা প্রিন্স আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির প্রথম পোস্টার শেয়ার করেন শাকিব খান। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে।

    পোস্টারে দেখা যাচ্ছে—ঢাকার ব্যাকড্রপে বন্দুক হাতে একদল মানুষ দাঁড়িয়ে আছে। আর তাদের মাঝে দুহাতে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছেন মূল চরিত্র। পোস্টারের ট্যাগলাইন— Once Upon a Time in Dhaka। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন ঘোষণাও—“শহর চিনবে তার আসল নায়ককে।”

    ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি শতাধিক নাটক ও ডকু-ফিল্ম নির্মাণ করেছেন।

    ঘোষণা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে। এ কারণে ঢালিউডে শাকিব ভক্তদের মধ্যে ইতিমধ্যেই বাড়ছে আগ্রহ।