Tag: ময়মনসিংহ সংবাদ

  • উত্তপ্ত পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

    উত্তপ্ত পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

    এবিএনএ:  ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ভার্চ্যুয়াল জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থীকে ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম জানান, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

    এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে মিলনায়তনে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যায় আলোচনার সময় লাঠিসজ্জিত বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং পরে অবরুদ্ধ শিক্ষকদের বের করে আনে।

    ময়মনসিংহ জেলা প্রশাসনের ফেসবুক পেজে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

    উত্তপ্ত পরিস্থিতির কারণে ক্যাম্পাসজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে।

  • বাকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের আকস্মিক হামলা, উত্তেজনা তুঙ্গে

    বাকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের আকস্মিক হামলা, উত্তেজনা তুঙ্গে

    এবিএনএ:  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনে বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আকস্মিকভাবে এ হামলার ঘটনা ঘটে, যা ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।

    সূত্রে জানা যায়, পশু পালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসছিলেন। রবিবার সকাল ১১টায় এই বিষয়ে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা বসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে।

    শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের আন্দোলনের মূল দাবি থেকে বিচ্যুতি বলে মনে করে। এরপর বিকেল থেকে তারা উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে। রাত ৭টা ৪০ মিনিটে হঠাৎ বহিরাগতরা উপাচার্যের বাসভবনের দিক থেকে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে নারী শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা আহত হয়ে আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন।

    আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের হামলায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার প্রতিবাদে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জব্বারের মোড়ে জড়ো হতে শুরু করেছেন। পুরো ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।