Tag: মন্ত্রিপরিষদ সচিব

  • হঠাৎ সিদ্ধান্তে বাতিল হলো মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ

    হঠাৎ সিদ্ধান্তে বাতিল হলো মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ

    এবিএনএ: সরকার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। শনিবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

    মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আপাতত নতুন করে কাউকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। এই সময়টায় বর্তমান মুখ্যসচিব অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করবেন।

    ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকার পতনের কয়েক দিনের মধ্যেই ৮ আগস্ট নতুন সরকার দায়িত্ব নেয়। এরপর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা ১৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান।

    পরবর্তীতে ৮ অক্টোবরের এক প্রজ্ঞাপনে তাকে দুই বছরের জন্য চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয় এবং ১৪ অক্টোবর তিনি দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে—২০২৪ সালের ৮ আগস্ট জারি করা আদেশের ভিত্তিতে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ড. শেখ আব্দুর রশীদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।