Tag: মধ্যপ্রাচ্য সংবাদ

  • জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভে উত্তাল ইরান, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ২৫ প্রদেশে

    জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভে উত্তাল ইরান, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ২৫ প্রদেশে

    এবিএনএ: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনরোষে উত্তাল হয়ে উঠেছে ইরান। দেশের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরও দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। স্থানীয় সময় বুধবার সংঘটিত এই সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

    প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঘটনার দিন সকালে প্রায় তিন শতাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে শহরের প্রধান সড়কে জড়ো হন। বিক্ষোভকারীরা একটি গুরুত্বপূর্ণ সেতুর কাছে পৌঁছালে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু হয়।

    সংঘর্ষের একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে দুইজনের প্রাণহানি ঘটে। সহিংসতার সময় লর্ডেগানের গভর্নরের কার্যালয়সহ কয়েকটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

    এএফপির তথ্য অনুযায়ী, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে টানা ১২ দিন ধরে ইরানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। দেশের মোট ৩১ প্রদেশের মধ্যে অন্তত ২৫টিতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।

    বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ইরানের সবচেয়ে ব্যাপক বিক্ষোভগুলোর একটি। এর আগে ২০২২-২৩ সালে পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে বড় আন্দোলন হয়েছিল। চলমান অর্থনৈতিক চাপ এবং গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে শুরু হওয়া এই বিক্ষোভ খামেনি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

  • গাজায় সংঘর্ষ অব্যাহত, ইসরায়েল-হামাস বৈঠক; দ্রুত চুক্তি কার্যকর করার আহ্বান ট্রাম্পের

    গাজায় সংঘর্ষ অব্যাহত, ইসরায়েল-হামাস বৈঠক; দ্রুত চুক্তি কার্যকর করার আহ্বান ট্রাম্পের

    এবিএনএ: গাজায় শান্তি ফেরাতে মিসরের কায়রোয় মিলিত হয়েছেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধি এবং মধ্যস্থতাকারীরা। সোমবার দুই পক্ষ ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনা নিয়ে পরোক্ষ আলোচনায় বসেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধ অমান্য করে হামলা এখনও অব্যাহত রয়েছে। আজ ৭ অক্টোবর হামলা শুরুর দুই বছর পূর্ণ হলো।

    ২০২৩ সালের এই দিনে হামাস ইসরায়েলি লক্ষ্যভিত্তিক হামলার পর গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে। হামলার বার্ষিকী উপলক্ষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন স্বাধীন ফিলিস্তিনের পক্ষে মত পুনর্ব্যক্ত করেছেন।

    দুই বছরে হামলার তাণ্ডবে গাজার ভবন, বাড়িঘর ও পথঘাট ধ্বংস হয়ে গেছে। গত ৪৮ ঘণ্টায় ১৩১টি বিমান হামলায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। সোমবারের হামলায় একজন ত্রাণকর্মীসহ ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের ৩ অক্টোবর থেকে ট্রাম্পের নির্দেশে হামলা স্থগিতের পরও ইসরায়েল কমপক্ষে ১০৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

    বাস্তুত্যুতরা অস্থায়ী তাঁবুতে মানবিক সহায়তার অপেক্ষায়। দক্ষিণ গাজার নাদা বলেন, “ঘরবাড়ি ছাড়িয়ে প্লাস্টিকের তাঁবুতে রাত কাটানো জীবন নয়। আমরা যুদ্ধবিরতির আশায় আছি।” আরেক নারী আতাফ বলেন, “আমরা চাই আবার আমাদের পাড়ায় ফিরে যেতে, বর্তমান অবস্থা কোনো জীবন নয়।”

    ইসরায়েলি সেনারা হামলা চালানো স্বীকার করেছেন। গাজার বিভিন্ন অংশে কামান ও বিমান হামলা হয়েছে। দক্ষিণ ও পশ্চিমাঞ্চল, বিশ্ববিদ্যালয় এলাকা এবং তেল আল-হাওয়ায় ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে।

    জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, সবুজ সংকেত পেলে মানবিক সাহায্য দ্রুত গাজায় পৌঁছে দেওয়া হবে। জর্ডান, আশদোদ বন্দর এবং অন্যান্য স্থানে হাজার হাজার টন ত্রাণ প্রস্তুত রয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর কমপক্ষে ১,১৫২ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।

    মিসরের শারম আল-শেখে প্রথম ধাপে বন্দি বিনিময় নিয়ে আলোচনা চলছে। প্রথম ধাপে হামাসের হাতে থাকা ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি এবং গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে সমঝোতা হবে। তবে পরিকল্পনায় অনিশ্চয়তা এখনও রয়ে গেছে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, চুক্তি দ্রুত কার্যকর করতে হবে। ট্রাম্পও সামাজিক মাধ্যমে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

    ইরান গাজা শান্তি পরিকল্পনায় সমর্থন দিয়েছে, তবে সতর্ক করে বলেছে পরিকল্পনাটি বিপজ্জনক মাত্রার। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে, ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৯০ শতাংশ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নষ্ট, এবং ৯২ শতাংশ স্কুল পুনর্গঠনের প্রয়োজন।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নেতানিয়াহু ফোনালাপে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা এবং ইরানের পারমাণবিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন। পুতিন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

  • সৌদিতে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার, জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    সৌদিতে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার, জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    এবিএনএ:  সৌদি আরবে চলমান নিরাপত্তা অভিযানে এক সপ্তাহের ব্যবধানে ২২ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মোট ২২ হাজার ৭২ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এটি দেশব্যাপী পরিচালিত বৃহত্তর নিরাপত্তা অভিযানের অংশ।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। এছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৪ হাজার ৬২৪ জন এবং শ্রম আইন অমান্যের জন্য ৩ হাজার ৬১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যারা দেশের আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।