Tag: ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কাশ্মীর ডোনাল্ড ট্রাম্প বিশ্বরাজনীতি সীমান্ত সংঘর্ষ মধ্যস্থতা

  • ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি আজ শনিবার ভারতীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর

    ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি আজ শনিবার ভারতীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর

    এবিএনএ:   ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার অবসান ঘটাতে আজ শনিবার বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, “আজ বিকেল ৫টা থেকে ভারতীয় সেনাবাহিনী স্থল, আকাশ সমুদ্রপথে পাকিস্তানের দিকে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রেখেছে। এই সিদ্ধান্ত দুই দেশের সম্মতিতেই নেওয়া হয়েছে।”

    পররাষ্ট্র সচিব আরও জানান, শনিবার ভারতীয় সময় দুপুর ৩টা ৩৫ মিনিটে পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (DGMO) ভারতীয় DGM0-কে ফোন করেন। আলোচনায় দুই পক্ষ সিদ্ধান্তে আসে, বিকাল ৫টা থেকে উভয় দেশের সেনাবাহিনী গুলি, গোলা বর্ষণ এবং অন্যান্য সামরিক কার্যক্রম থেকে বিরত থাকবে।

    দুই দেশের সামরিক বাহিনীকে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, দুই দেশের ডিজিএমও পরবর্তী আলোচনা সোমবার দুপুর ১২টায় করবেন বলেও নিশ্চিত করেন বিক্রম মিশ্রি।

    বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ইতিবাচক। ভারত পাকিস্তানের এই পদক্ষেপ ভবিষ্যতের শান্তি আলোচনার পথকে সুগম করবে বলে আশা করা হচ্ছে।

  • যুদ্ধ নয়, শান্তির পথে ভারত-পাকিস্তান! ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ঐতিহাসিক সম্মতি

    যুদ্ধ নয়, শান্তির পথে ভারত-পাকিস্তান! ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে ঐতিহাসিক সম্মতি

    এবিএনএ:  ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা অবশেষে শান্তির পথে মোড় নিয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তাঁর মধ্যস্থতায় দুই দেশ সম্পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেই বিবেচনা করা হচ্ছে।

    ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-লেখেন, “একটি দীর্ঘ আলোচনার পর ভারত পাকিস্তান তাদের সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করতে রাজি হয়েছে। এই সিদ্ধান্তে পৌঁছাতে তাদের বিচক্ষণতা বুদ্ধিমত্তা প্রশংসনীয়।”

    এই ঘোষণা শুধু ট্রাম্পের মুখেই সীমাবদ্ধ থাকেনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেন, “আমরা শান্তির জন্য প্রতিনিয়ত কাজ করেছি। এবারও শান্তিপূর্ণ সমাধান চেয়েছি, তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন।”

    ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, “উভয় দেশ সম্মত হয়েছে যে স্থল, আকাশ সমুদ্রে কোনো ধরনের সামরিক পদক্ষেপ কিংবা গুলিবর্ষণ আর হবে না। যুদ্ধবিরতি আজ বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে।”

    এই শান্তিচুক্তি আসে এমন এক সময়ে, যখন কাশ্মীর অঞ্চল ছিল চরম উত্তেজনায়। ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনার পর ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার জবাবে পাকিস্তানও ভারতের বিভিন্ন স্থানে পাল্টা আক্রমণ চালায়। দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আন্তর্জাতিক উদ্বেগও তীব্রভাবে বাড়ছিল।

    তবে এবার ট্রাম্পের তৎপরতায় অবশেষে দুই প্রতিবেশী দেশ এক টেবিলে বসে যুদ্ধ নয়, শান্তির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে উপমহাদেশে স্থিতিশীলতা ফিরতে পারে এবং ভবিষ্যতের সংঘাত প্রতিরোধে একটি কার্যকর ভিত্তি তৈরি হবে।