এবিএনএ: নতুন সিনেমা ‘রকস্টার’ মুক্তির আগেই আবারও আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা Shakib Khan। এবার ভক্তদের নজর কেড়েছেন একেবারে নতুন ও স্টাইলিশ উপস্থিতিতে।
শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন একটি ছবি প্রকাশ করেন এই তারকা। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তার নতুন লুককে ‘ইন্টারন্যাশনাল স্টাইল’ বলেও মন্তব্য করছেন।
প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো রঙের কারুকাজ করা ব্লেজারে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। চোখে আধুনিক ডিজাইনের সানগ্লাস এবং মুখে ছিল পরিচিত হাসি। পুরো লুকে ছিল গ্ল্যামার ও তারকাসুলভ আভিজাত্যের ছাপ।
সম্প্রতি একটি জমকালো গালা নাইটে উপস্থিত হয়েছিলেন Shakib Khan। সেখানেই তার নতুন স্টাইল প্রথমবারের মতো নজরে আসে। এরপর সামাজিক মাধ্যমে ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভরে যায় কমেন্টবক্স।
অনেক অনুরাগী মনে করছেন, আসন্ন ‘রকস্টার’ সিনেমার জন্যই হয়তো নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন এই অভিনেতা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
ঢালিউডের এই সুপারস্টার বরাবরই নিজের লুক ও স্টাইল নিয়ে ভক্তদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেন। নতুন সিনেমা, নতুন চরিত্র কিংবা বিশেষ কোনো আয়োজন—প্রতিবারই ভিন্নভাবে হাজির হয়ে আলোচনায় থাকেন তিনি।
‘রকস্টার’ সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার মধ্যেই শাকিব খানের নতুন এই উপস্থিতি সিনেমাটিকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

