Tag: বিশ্বকাপ বাছাইপর্ব

  • জিদানের ছেলের নতুন যাত্রা: ফ্রান্স নয়, আলজেরিয়ার জার্সিতে খেলবেন লুকা জিদান!

    জিদানের ছেলের নতুন যাত্রা: ফ্রান্স নয়, আলজেরিয়ার জার্সিতে খেলবেন লুকা জিদান!

    এবিএনএ:  ফুটবল বিশ্বে নতুন চমক দিলেন ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। প্রথমবার জাতীয় দলের ডাক পেলেও তা ফ্রান্স নয়, বরং আলজেরিয়ার হয়ে। আসন্ন আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে গোলরক্ষক লুকাকে অন্তর্ভুক্ত করেছে আলজেরিয়া।

    লুকার শিকড় আলজেরিয়ায়। দাদা ইসমাইল ও দাদি মালিকা আলজেরিয়ান ছিলেন। যদিও তার জন্ম ফ্রান্সের মার্শেই শহরে, তবু বংশগত কারণে আলজেরিয়ার নাগরিকত্বও রয়েছে তার। ফ্রান্সের বয়সভিত্তিক দলে নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলেন লুকা, তবে সিনিয়র দলে ডাক পাননি কখনো। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেলেছিলেন তিনি। সুযোগ না পাওয়ায় ফিফার কাছে জাতীয়তা পরিবর্তনের আবেদন করেন এবং সম্প্রতি সেই আবেদন গৃহীত হয়। ফলে আলজেরিয়ার হয়ে খেলার পথ খুলে যায় তার।

    রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে ফুটবলে বেড়ে ওঠা লুকা ২০১৭ সালে বাবার অধীনেই ক্লাবের সিনিয়র দলে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডার হয়ে মাঠে নামছেন।

    আগামী সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে মুখোমুখি হবে আলজেরিয়া। মূল পর্বে জায়গা নিশ্চিত করতে দলটির প্রয়োজন মাত্র চার পয়েন্ট। তাই লুকার সামনে থাকছে শুধু জাতীয় দলের জার্সি গায়ে নামার সুযোগই নয়, বরং ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলার সম্ভাবনাও।

  • ভিন্ন রূপে মাঠে নামছে আর্জেন্টিনা, বদলে গেল মাঝমাঠের ছক

    ভিন্ন রূপে মাঠে নামছে আর্জেন্টিনা, বদলে গেল মাঝমাঠের ছক

    এবিএনএ:

    ফিফা উইন্ডো শুরু হতেই জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিশ্ব ফুটবলের তারকারা। সাত মাস মাঠের বাইরে থাকার পর ফের মাঠে নামার অপেক্ষায় আছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টায় সান্তিয়াগোয় মুখোমুখি হবে দুই দল।

    তবে ম্যাচটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে আর্জেন্টিনার নতুন ফরমেশন ও শুরুর একাদশ। কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছেন না মাঝমাঠে, যার কারণে এবার দেখা যেতে পারে এক ভিন্ন কৌশল।

    মাঝমাঠে চোট ও নিষেধাজ্ঞার ধাক্কা

    রদ্রিগো ডি পল মাঝমাঠে ফিরলেও বড় ধাক্কা লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজের অনুপস্থিতি। তারা দুজনই কার্ড সমস্যায় দল থেকে ছিটকে গেছেন। অন্যদিকে, পেশিতে চোট থাকায় আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকেও স্কোয়াডে রাখেননি স্কালোনি। ফলে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ৪-৩-৩ ছক থেকে সরে গিয়ে এবার সম্ভাব্যভাবে দেখা যেতে পারে ৪-৪-২ ফরমেশন।

    নতুন ছকে নতুন চমক

    টি ওয়াইসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, চিলির বিপক্ষে স্কালোনির একাদশে মেসির সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। রোটেশনে নামতে পারেন লাওতারো মার্টিনেজ ও নিকোলাস গঞ্জালেস। মাঝমাঠে ডি পল-এর সঙ্গে দেখা যেতে পারে জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল প্যালাসিওস এবং জিওভানি সিমিওনেকে।

    রক্ষণভাগে থাকছেন ট্যাগলেফিগো, বালের্দি, রোমেরো ও নাহুয়েল মোলিনা। গোলবারে নির্ভরযোগ্য গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

    চিলির বিপক্ষে পরিসংখ্যান বলছে আর্জেন্টিনার পক্ষে

    সাম্প্রতিক সময়ে চিলি আর্জেন্টিনার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেনি। সর্বশেষ আট ম্যাচে চিলিকে হারাতে না পারলেও আর্জেন্টিনা হারেওনি। বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ ম্যাচে মাত্র দুটি জয়ে থাকা চিলি তালিকার একেবারে নিচে। অন্যদিকে ১০ জয় নিয়ে আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নিয়েছে আর্জেন্টিনা।

    সম্ভাব্য শুরুর একাদশ:
    গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ
    রক্ষণভাগ: মোলিনা, রোমেরো, বালের্দি, ট্যাগলেফিগো
    মাঝমাঠ: সিমিওনে, ডি পল, পালাসিওস, আলমাডা
    আক্রমণভাগ: মেসি, আলভারেজ

    বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মেসি খেলবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়। তবে স্কালোনির নতুন ছকে যে চমক থাকছে, তা নিয়ে আগ্রহ তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে।

  • মেসির প্রত্যাবর্তন ও ৩ নতুন মুখ নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

    মেসির প্রত্যাবর্তন ও ৩ নতুন মুখ নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

    এবিএনএ

    বিশ্বকাপ বাছাইয়ের জুন মাসের ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল দল। দলে ফিরেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, যিনি ইনজুরির কারণে মার্চ মাসের ম্যাচগুলোতে খেলতে পারেননি। তবে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ছন্দে ফিরে আসার পর এবার আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

    দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তারা আগামী ৬ জুন চিলির মাঠে১১ জুন নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলবে।

    এই স্কোয়াড ঘোষণায় সবচেয়ে বড় চমক হলো তিন তরুণের অভিষেক। মাত্র ১৭ বছর বয়সেই জাতীয় দলে জায়গা পেয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো। প্রথমবারের মতো ডাকা হয়েছে ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রোইলো এবং ২৩ বছরের কেভিন লোমোনাকোকে। আরও আছেন মিডফিল্ডার এনসো বারেনেচিয়া, যিনি আগেও দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।

    ভিন্নধর্মী এক উদ্যোগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এই স্কোয়াড ঘোষণা করেছে। মার্চে ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত বাহিয়া ব্ল্যাঙ্কা শহরের সাধারণ মানুষদের মুখ থেকে স্কোয়াডের নাম ঘোষণা করা হয়, যা দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে।

    তবে এবার দলে জায়গা হয়নি কয়েকজন পরিচিত মুখের। ইনজুরির কারণে বাদ পড়েছেন নটিংহাম ফরেস্টের নিকোলাস দমিঙ্গেসগারনাচোকাস্তেয়ানোস কৌশলগত কারণে বাইরে আছেন, আর ম্যাকঅ্যালিস্টার লিভারপুলের হয়ে অস্বস্তির মধ্যে খেলা করায় স্কোয়াডে রাখা হয়নি।


    আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড (২০২৬ বিশ্বকাপ বাছাই):

    গোলরক্ষক:
    এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেস, হেরোনিমো রুইয়ি।

    ডিফেন্ডার:
    ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মারিয়ানো ত্রোইলো, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালেরদি, ভ্যালেন্তিন বার্কো, হুয়ান ফয়েথ, কেভিন লোমোনাকো, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা।

    মিডফিল্ডার:
    লেয়ান্দ্রো পারেদেস, এনসো বারেনেচিয়া, এনসো ফের্নান্দেজ, এক্সেকুইয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, নিকো পাস, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো।

    ফরোয়ার্ড:
    লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গনসালেস, আনহোল কোরেয়া, জুলিয়ানো সিমিওনে, ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো।