Tag: বিবাহ বিচ্ছেদ

  • ৯ বছরের দাম্পত্যে ফাটল? মোনালি ঠাকুর ও মাইকের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন

    ৯ বছরের দাম্পত্যে ফাটল? মোনালি ঠাকুর ও মাইকের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন

    এবিএনএ:  বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর ও সুইস রেস্তোরাঁ ব্যবসায়ী মাইক রিখটারের সংসার ভাঙনের গুঞ্জন দিন দিন জোরালো হচ্ছে। ২০১৭ সালে বিয়ের মাধ্যমে নয় বছরের দাম্পত্য জীবনে আবদ্ধ হন তারা। তবে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে—এই সম্পর্ক নাকি ভাঙনের পথে।

    সম্প্রতি মোনালির একটি ইনস্টাগ্রাম স্টোরি এই আলোচনাকে আরও উসকে দিয়েছে। সেখানে তিনি একটি প্রতীকী ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘কারণ’। ভিডিওতে শ্বাসরুদ্ধ করা এক মুহূর্ত ফুটে উঠেছে, যা দেখে অনেকেই অনুমান করছেন—শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই হয়তো এই সম্পর্কের ফাটল।

    মোনালি নিজেই গানটিকে তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত কাজ হিসেবে উল্লেখ করেছেন। এতে বোঝা যাচ্ছে, তার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন শিল্পীসত্ত্বার মাধ্যমে প্রকাশ পাচ্ছে।

    হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মোনালি ও মাইকের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, বছরের পর বছর নানা ঘটনার ফলে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বর্তমানে তাদের দাম্পত্য জীবন নিয়ে আর কেউই প্রকাশ্যে কিছু বলতে চান না।

    এর পাশাপাশি, মোনালি মাইককে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন—যা ঘনিষ্ঠ মহল সতর্ক সংকেত হিসেবে দেখছে। তবে তারা হয়তো এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে মুখ খোলার সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন।

  • তিনবার ভাঙলো ঘর, তবুও বিয়েতে অটুট শ্রাবন্তীর বিশ্বাস!

    তিনবার ভাঙলো ঘর, তবুও বিয়েতে অটুট শ্রাবন্তীর বিশ্বাস!

    এবিএনএ: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন বারবার এসেছে আলোচনার কেন্দ্রে। তিনবার ঘর বাঁধলেও তা টেকেনি। তবুও বিয়ে ও ভালোবাসার প্রতি তার বিশ্বাস আজও অটুট।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “আমার জীবনে যতবারই কিছু না কিছু ভেঙেছে, তবুও আমি বিয়েতে বিশ্বাস করি। আমি আমার বাবা-মাকে দেখে শিখেছি—ভালোবাসা ও একে অপরের প্রতি স্বচ্ছতা সম্পর্কের ভিত্তি। তাই আমি চাই, যারা বিয়ে করছেন, তারা যেন ভালো থাকেন।”

    তাহলে কেন বারবার সম্পর্ক ভাঙলো? অকপটে উত্তর দিলেন তিনি—
    “ভুল ছিল আমারই। ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম। আবেগে ডুবে গিয়ে বাস্তবতাকে অগ্রাহ্য করেছি। এখন বুঝি—নিজের ভালো থাকা, সম্মান এবং মানসিক স্থিরতা সবচেয়ে জরুরি।”

    তিনি আরও যোগ করেন, “একটাই জীবন। কে কী বললো সেটা ভাবলে চলবে না। নিজের অন্তরের কথা শুনেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”

    প্রসঙ্গত, শ্রাবন্তী প্রথম বিয়ে করেন ১৮ বছর বয়স হওয়ার আগেই, পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে। তাদের একমাত্র সন্তান ঝিনুক (বর্তমানে অভিমন্যু নামে পরিচিত)। ২০১৬ সালে সেই সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। এরপর মডেল কৃষাণ ব্রজ এবং পরে রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু দুই সম্পর্কই বেশিদিন টেকেনি। চলতি বছরের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে আইনি বিচ্ছেদের মাধ্যমে শেষ হয় তৃতীয় দাম্পত্য অধ্যায়।

    তিনবার ভাঙনের পরেও শ্রাবন্তী বিশ্বাস করেন, বিয়ে একটি সম্মানের সম্পর্ক—যা মন থেকে চাইলে নতুন করে গড়া যায়।