Tag: বলিউড তারকা

  • প্রতারণা মামলায় আদালতের স্থগিতাদেশ, স্বস্তি পেলেন শাহরুখ ও দীপিকা

    প্রতারণা মামলায় আদালতের স্থগিতাদেশ, স্বস্তি পেলেন শাহরুখ ও দীপিকা

    এবিএনএ:  বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন রাজস্থানে দায়ের হওয়া প্রতারণা মামলায় আদালত থেকে স্বস্তি পেয়েছেন। হাইকোর্ট মামলাটিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন।

    ঘটনার সূত্রপাত ২৭ আগস্ট, যখন রাজস্থানের কীর্তি সিং নামের এক ব্যক্তি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। তার দাবি, প্রায় ২৩ লাখ ৯৭ হাজার রুপি খরচ করে হুন্দাই কোম্পানির একটি গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু কেনার পর থেকেই গাড়িটিতে নানান সমস্যা দেখা দেয়। বহুবার অভিযোগ জানানো হলেও কোম্পানির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

    গাড়িটি কেনার ক্ষেত্রে শাহরুখ ও দীপিকার করা বিজ্ঞাপনের প্রভাব কাজ করেছে বলে জানান কীর্তি সিং। তিনি দাবি করেন, বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়ে গাড়িটি কেনেন এবং সেই কারণেই দুই তারকার বিরুদ্ধেও মামলা করেন।

    পরে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন রাজস্থান হাইকোর্টে মামলা খারিজের আবেদন জানান। শুনানিতে শাহরুখের আইনজীবী কপিল সিবল যুক্তি দেন, “কোনো সেলিব্রিটি বিজ্ঞাপন করলেই পণ্যের মানের দায়ভার তার ওপর বর্তায় না।” দীপিকার আইনজীবীও একই বক্তব্য রাখেন।

    আইনজীবীরা আদালতকে আরও জানান, অভিযোগকারী প্রায় তিন বছর গাড়িটি ব্যবহার করেছেন এবং ৬৭ হাজার কিলোমিটার চালিয়েছেন। তাই বিষয়টি ভোক্তা আদালতে নিয়ে যাওয়া উচিত ছিল।

    বিচারপতি সুধেশ বংশাল পর্যবেক্ষণে বলেন, মামলার কোনো বাস্তব ভিত্তি নেই। তাই শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে মামলা স্থগিত করা হলো।

    উল্লেখ্য, শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। দীপিকা পাড়ুকোন ২০২৩ সালের ডিসেম্বরে একই দায়িত্বে যুক্ত হন।

  • শাহরুখের পাড়ায় রাজকীয় ভাড়ায় নতুন ঠিকানায় আমির খান!

    শাহরুখের পাড়ায় রাজকীয় ভাড়ায় নতুন ঠিকানায় আমির খান!

    এবিএনএ:  বলিউডের দুই মহাতারকা এবার প্রতিবেশী! বান্দ্রার অভিজাত এলাকা পালি হিলে মাসে প্রায় ৩৩ লাখ টাকা ভাড়ায় চারটি বিলাসবহুল ফ্ল্যাটে উঠছেন আমির খান। মুম্বাইয়ের মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দিয়েছে এই খবর।

    জানা গেছে, আমির খান বর্তমানে যে হাউজিং কমপ্লেক্সে বসবাস করছেন, সেখানে সংস্কার কাজ চলায় তিনি আপাতত নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। সেখানেই মিলেছে পালি হিলের উইলনোমনা অ্যাপার্টমেন্টে এই নতুন আবাসন। এখানেই পাঁচ বছরের জন্য ২০২৫ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

    প্রতিমাসে ২৪ লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩২ হাজার টাকা ভাড়ায় ফ্ল্যাটগুলো ভাড়া নিচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। প্রতি বছর বাড়তি ৫ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির শর্ত রয়েছে এই চুক্তিতে।

    উল্লেখ্য, শাহরুখ খান ও তাঁর পরিবার বর্তমানে পালি হিলেই থাকছেন, কারণ তাঁদের প্রাসাদসম ‘মান্নত’ বাড়িতে চলছে বড় ধরনের রিনোভেশন। ফলে শাহরুখ ও আমির এখন এক এলাকাতেই।

    বান্দ্রার পালি হিল মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল ও তারকাপূর্ণ অঞ্চল। এখানে বলিউড তারকাদের পাশাপাশি বহু ধনী ব্যবসায়ী বসবাস করেন। ফ্ল্যাটের দামও এখানে আকাশচুম্বী—প্রতি বর্গফুটে ৮০,০০০ রুপি থেকে শুরু করে ১.৩০ লক্ষ রুপি পর্যন্ত।

    এদিকে, আমির খানের ব্যক্তিগত জীবনও আলোচনায়। ২০২৪ সালের জন্মদিনে গৌরী নামের নতুন প্রেমিকাকে প্রকাশ্যে এনেছেন তিনি। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর আবারও প্রেমে মগ্ন আমির। বলিউডে কানাঘুষা চলছে—তাদের বিয়ে কি তবে আর দূরে নয়?

    বাসস্থান বদল, নতুন সম্পর্ক এবং ক্যারিয়ারে নানা নতুন পরিকল্পনায় আবারও খবরে ছেয়ে গেলেন আমির খান। এবার দেখা যাক, ‘কুলি’-তে তাঁর ক্যামিওর পর্দায় কতটা প্রভাব ফেলে!