Tag: প্রশাসনিক অভিযান

  • মোংলায় অবৈধ ডিজেল মজুদের গোপন ভাণ্ডার উন্মোচন, অভিযানেই উদ্ধার ১২ হাজার লিটার!

    মোংলায় অবৈধ ডিজেল মজুদের গোপন ভাণ্ডার উন্মোচন, অভিযানেই উদ্ধার ১২ হাজার লিটার!

    এবিএনএ,মাসুদ রানা,মোংলা: মোংলায় যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ‘মোংলা অয়েল ইনস্টলেশনে’ অভিযান চালিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী , এনএসআই ও পুলিশের যৌথবাহিনী। অভিযানকারীরা গভীর রাতে রবিবার মধ্যরাত ১ টায় সেখানে অভিযান চালিয়ে অবৈধ ডিজেল মজুদের সন্ধান পান। এ বিষয়ে পরবর্তী সকল ব্যবস্থা নিবেন বিপিসি।

    কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্য রাত ১টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথ অভিযান চালানো হয়।

    এ সময় অভিযানকারীরা এ প্রতিষ্ঠানের ৩টি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করেন। এতে অবৈধভাবে মজুদকৃত প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা মূল্যের ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়।

    অবৈধভাবে মজুদকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

    তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণেরর কার্যক্রম অব্যাহত রাখবে।

    এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস বলেন, এ ঘটনায় আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বরাবর একটি প্রতিবেদন দিয়েছি। বিপিসি কর্তৃপক্ষই এ বিষয়ে পরবর্তী সকল ব্যবস্থা গ্রহণ করবেন।

  • মোংলায় বেকারি ও মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, খাবারে নিষিদ্ধ রঙ ব্যবহারে জরিমানা

    মোংলায় বেকারি ও মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, খাবারে নিষিদ্ধ রঙ ব্যবহারে জরিমানা

    এবিএনএ,মোংলা: বাগেরহাটের মোংলায় বেকারি ও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং নিষিদ্ধ রঙ ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    সোমবার মোংলা সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের একটি বেকারি এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামের একটি মিষ্টির দোকানে এই অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।

    অভিযান চলাকালে দেখা যায়, কিছু দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে অপরিচ্ছন্ন স্থানে বিস্কুট ও পাউরুটি তৈরি করা হচ্ছিল। এতে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    এছাড়া পরিদর্শনের সময় বিএসটিআই অনুমোদনহীন খাদ্য রঙ ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বরিশাল বেকারিকে ২০ হাজার টাকা এবং একটি মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। যারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও জানান, আজকের অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয় ক্রেতারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

  • হালাল শেফকে ৪০ হাজার টাকা জরিমানা

    হালাল শেফকে ৪০ হাজার টাকা জরিমানা

    এবিএনএ,চট্টগ্রাম: হালাল শেফ নামে একটি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে নানা অপরাধে আরও চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

    রবিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

    ভোক্তা অধিকার চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, ডাল, চটপটির ডাল, ভাত, ফ্রাইড রাইস থাকা, ক্ষতিকর কেমিক্যাল রং মিশ্রিত মরিচের ব্যবহার করায় হালাল শেফকে ৪০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য ফয়সাল মেডিকোকে দেড় হাজার টাকা, হীরা ফার্মাকে ২০ হাজার টাকা, অনুমোদন ছাড়া কেমিক্যাল-রং ব্যবহার, বাসমতি চালের ওপর বিড়াল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চপিং বোর্ড ব্যবহার, বিড়ালের বিষ্ঠা এবং ঈদুরের বিষ্ঠা মিশ্রিত বাসমতি চাল দিয়ে খাবার রান্নার জন্য সেভেন ডেইজকে ১ লাখ টাকা ও মূল্যহীন পণ্য বিক্রি করায় শাহ আমিন সুপার সপকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

  • কৃষিজমিতে অবৈধ পুকুর খনন,চাঁপাইনবাবগঞ্জে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

    কৃষিজমিতে অবৈধ পুকুর খনন,চাঁপাইনবাবগঞ্জে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

    এবিএনএ,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও কৃষিজমিতে পুকুর খননের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকালে দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    অভিযানে অবৈধভাবে মাটি কাটা ও পুকুর খননের সঙ্গে জড়িত শাহাবাজপুর ইউনিয়নের নলডুবুরী হঠাৎপাড়া গ্রামের তাজামুল আলীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ব্যাটারি জব্দ করা হয়।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। তিনি বলেন, কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে পুনরায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ।