Tag: পর্যটন ভিসা

  • বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা নিষিদ্ধ করলো সংযুক্ত আরব আমিরাত

    বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা নিষিদ্ধ করলো সংযুক্ত আরব আমিরাত

    এবিএনএ:  সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ মোট ৯ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই দেশগুলোর নাগরিকরা আর ভিসার জন্য আবেদন করতে পারবেন না। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে নির্দেশনাটি কার্যকর হবে।

    ভিসা অনলাইন সূত্রে জানা যায়, যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হলো—বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।

    আমিরাতে ভ্রমণ, চাকরি বা ব্যবসা করার জন্য ভিসা অপরিহার্য। এ কারণে বিদেশি নাগরিকরা সাধারণত পর্যটন ভিসা বা কর্ম ভিসার আবেদন করে থাকেন। তবে নতুন এই নীতির ফলে উল্লিখিত ৯ দেশের মানুষ আপাতত এসব সুবিধা পাবেন না।

    সরকারি পক্ষ থেকে নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হয়নি। তবে আন্তর্জাতিক মহলের ধারণা, নিরাপত্তাজনিত উদ্বেগ, উপসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো বিবেচনায় এই পদক্ষেপ নিয়েছে আমিরাত। বিশেষ করে সন্ত্রাসবাদ প্রতিরোধ, বেআইনি কার্যক্রম নিয়ন্ত্রণ এবং কোভিড-১৯ এর প্রভাবকেও অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

    এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা সাময়িক হতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী তা পুনর্বিবেচনা করবে আমিরাত সরকার। তবে যেসব নাগরিক বৈধ ভিসা নিয়ে ইতোমধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নির্দেশনার বাইরে থাকবেন।

    এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ উল্লেখিত দেশগুলো থেকে প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হলো।

  • মালয়েশিয়ায় প্রবেশে বাধা: কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে ৯৮ বাংলাদেশি

    মালয়েশিয়ায় প্রবেশে বাধা: কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে ৯৮ বাংলাদেশি

    এবিএনএ:  মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে ৯৮ জন বাংলাদেশিকে। ঢাকা থেকে বিমানে পৌঁছালেও প্রয়োজনীয় নথি না থাকায় তারা দেশটিতে ঢুকতে পারেননি। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।

    মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল-১ এ অভিযান চালানো হয়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, ৯৮ বাংলাদেশির কাছে বৈধ প্রবেশ নথি নেই। পরবর্তীতে তাদের ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) নোটিশ দেওয়া হয়।

    সংস্থাটির দাবি, অধিকাংশ যাত্রী ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিটের অনুপস্থিতি এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে ব্যর্থ হন। তাদের সন্দেহ, পর্যটন ভিসা ব্যবহার করে এরা মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা করেছিলেন।

    একেপিএস আরও জানিয়েছে, অনিয়ম ঠেকাতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।