Tag: নাঈম শেখ

  • এশিয়া কাপে সাফল্যের লক্ষ্য, ঘরোয়া মাঠেই প্রস্তুতির পরিকল্পনা: আকরাম খান

    এশিয়া কাপে সাফল্যের লক্ষ্য, ঘরোয়া মাঠেই প্রস্তুতির পরিকল্পনা: আকরাম খান

    এবিএনএ:  ২০২৫ সালের এশিয়া কাপের জন্য প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা করেছে টুর্নামেন্টের সূচি, যেখানে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে একই গ্রুপে। এই প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্যে ঘরের মাঠেই উপযুক্ত কন্ডিশন তৈরি করে প্রস্তুতি নেওয়ার কথা জানালেন বিসিবির পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।

    তিনি বলেন, “ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ব্যাটিং সহায়ক উইকেট দরকার। আমাদের পরিকল্পনা, সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুশীলন উইকেট তৈরি করা। সিলেট ও চট্টগ্রামের উইকেট খুবই উপযোগী—সেখানে প্রস্তুতি নেওয়ার সম্ভাবনা রয়েছে।”

    তিনি আরও জানান, গ্রুপ পর্বে এগোতে হলে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে হবে। “পাকিস্তান সিরিজের মতো ধীর গতির উইকেট আমাদের কোনো উপকারে আসবে না। হংকংও শক্তিশালী, আর আফগানিস্তান ও শ্রীলঙ্কা তো সমান প্রতিদ্বন্দ্বী। তাই শুরু থেকেই আক্রমণাত্মক খেলা প্রয়োজন।”

    টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল দলের শক্তি নয়, বরং খেলার ধরন ও মানসিকতা অনেক বড় ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন আকরাম খান।

    অন্যদিকে, ওপেনার নাঈম শেখকে নিয়েও কথা বলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচে চারে নেমে ধীর গতিতে ৩৪ রান করলেও, পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে ব্যর্থ হন নাঈম। এ প্রসঙ্গে আকরাম বলেন, “নাঈমের প্রতিভা রয়েছে, তবে তার ব্যাটিংয়ের ধরনে পরিবর্তন আনতেই হবে।”

    সব মিলিয়ে, এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল সঠিক পরিকল্পনায় এগোতে চায়, এবং প্রস্তুতির মূল মঞ্চ হবে নিজেদের ঘরোয়া ব্যাটিং সহায়ক উইকেট।

  • টস হারলেও শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ ও জাকের! চমক নাঈম-সাইফউদ্দিন

    টস হারলেও শুরুতেই ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুস্তাফিজ ও জাকের! চমক নাঈম-সাইফউদ্দিন

    এবিএনএ: টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ—দুই সিরিজেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। এবার টি-২০ ফরম্যাটে বাংলাদেশ দলের দায়িত্ব লিটন দাসের কাঁধে। তবে পাল্লেকেলেতে সিরিজের প্রথম ম্যাচেই টসের সময় ভাগ্য সহায় হয়নি লিটনের, জিতেছে শ্রীলঙ্কা, আর বাংলাদেশকে দেওয়া হয়েছে আগে ব্যাট করার আমন্ত্রণ।

    এই ম্যাচের একাদশে রয়েছে বেশ কিছু চমক। অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও মিডল অর্ডার ব্যাটার জাকের আলী একাদশের বাইরে। পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

    বাংলাদেশ এদিন চার অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে—শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব ও লেগস্পিনার রিশাদ হোসেন। ওপেনিংয়ে খেলছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস ও ফিরতি ম্যাচে সুযোগ পাওয়া নাঈম শেখ। মিডল অর্ডারে থাকছেন তাওহীদ হৃদয়।

    শ্রীলঙ্কা তাদের দলে এনেছে কিছু পরিবর্তন। ইনজুরির কারণে দলের বাইরে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গার স্থানে জায়গা পেয়েছেন স্পিনার জেফরি ভ্যান্ডারসে। আবার একাদশে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার দাশুন শানাকা। তবে পেস আক্রমণে মাথিশা পাথিরানার অনুপস্থিতি লক্ষণীয়।

    🔹 বাংলাদেশ একাদশ:
    তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ।

    🔹 শ্রীলঙ্কার একাদশ:
    পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আশালঙ্কা, দাশুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহেশ থিকসানা, নুয়ান থুসারা, বিনোরা ফার্নান্দো।

    এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টি-২০ সিরিজের উত্তাপ। পরিবর্তিত একাদশের বাজি কতটা কাজে আসে, এখন সেটিই দেখার বিষয়।