Tag: দরবার শরীফ

  • ঝিলবুনিয়া দরবার শরীফে শোকের ছায়া, মঙ্গলবার পীরসাহেব হুজুরের জানাজা

    ঝিলবুনিয়া দরবার শরীফে শোকের ছায়া, মঙ্গলবার পীরসাহেব হুজুরের জানাজা

    এবিএনএ,মোংলা: বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফ ও হাবিবুল্লাহ আবাদ ইসলামিয়া সিদ্দিকিয়া নেছারিয়া ছালেহিয়া আলিয়া কামিল (এম.এ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল সময়ের শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধক শরীয়ত ও তরিকতের নিরলস প্রচারক সুন্নাতে মুহাম্মাদির (সা:) মুজাচ্ছাম নমুনা রাহ্বারে মুসলিম মিল্লাত আলহাজ্ব হযরত মাওলানা শাহসূূফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁনের নামাজে জানাজা আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। মরহুমের নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত দরবার শরীফে সকাল ১১টায় এই জানাজা অনুষ্ঠিত হবে।

    এর আগে গত ২৮ ডিসেম্বর (রবিবার) পবিত্র মক্কায় ওমরাহ্ পালন শেষে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে মাহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় নেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। এসময় তিনি তার ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং লাখো ভক্ত-আশেকানদের শোকের সাগরে ভাসিয়ে যান।

    পরে যুগশ্রেষ্ঠ মহান এ ওলী এবং মহান আল্লাহ পাকের এ সাধকের প্রথম নামাজে জানাজা ৩১ ডিসেম্বর (বুধবার) পবিত্র বায়তুল্লাহ শরীফে বাদ যোহর অনুষ্ঠিত হয়।

    দ্বিতীয় নামাজে জানাজা আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) মরহুমের নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত দরবার শরীফে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমানদের শরীক হওয়ার জন্য ঝিলবুনিয়া দরবার শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

  • গোয়ালন্দে তাণ্ডব: দরবারে হামলার পর কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র মরদেহ

    গোয়ালন্দে তাণ্ডব: দরবারে হামলার পর কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র মরদেহ

    এবিএনএ: রাজবাড়ীর গোয়ালন্দে সহিংসতায় উত্তাল হয়ে ওঠে জুরান মোল্লাপাড়া এলাকা। নিজেকে ‘ইমাম মাহাদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর থেকে মরদেহ তুলে তা আগুনে পোড়ায় বিক্ষুব্ধ জনতা।

    শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পরপরই শতাধিক মানুষ গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ওই দরবার শরীফে হামলা চালায়। প্রথমে দরবার ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর মরদেহ কবর থেকে তুলে মাটিতে ফেলে পুড়িয়ে দেওয়া হয়।

    এই হামলায় দরবার শরীফের অনুসারী ও ভক্তসহ অন্তত ৫০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বহুদিন ধরে নুরাল পাগলার দাবিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছিল, যা শুক্রবার বড় সহিংসতায় রূপ নেয়।

    গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।