Tag: ডেঙ্গু আক্রান্ত

  • নভেম্বরেই ডেঙ্গু মৃত্যু এবারের সর্বোচ্চ, হাসপাতালে ভর্তি ছাড়ালো ৯০ হাজার

    নভেম্বরেই ডেঙ্গু মৃত্যু এবারের সর্বোচ্চ, হাসপাতালে ভর্তি ছাড়ালো ৯০ হাজার

    এবিএনএ:  দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

    গত একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৭০৫ জন। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ৯০ হাজার ৯৬৯ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৮ হাজার ২৫৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৭১১ জন ডেঙ্গু রোগী।

    মৃত্যুর মাসভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের নভেম্বরেই সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৮৮ জনের। অক্টোবর মাসে মৃত্যু হয়েছিল ৮০ জনের, আর সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা ছিল ৭৬ জন। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন ও ফেব্রুয়ারিতে মৃত্যু হয় ৩ জনের।

    মার্চ ছিল ডেঙ্গুমুক্ত। তবে এপ্রিল ও মে মাসে যথাক্রমে ৭ ও ৩ জনের মৃত্যু হলেও জুন থেকে পরিস্থিতির অবনতি শুরু হয়। জুনে মৃত্যু হয় ১৯ জনের, জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ৪১ জনে এবং আগস্টে মৃত্যু হয় ৩৯ জনের।

    স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া পরিবর্তন, পানি জমে থাকা এবং পর্যাপ্ত সতর্কতা না নেওয়ায় ডেঙ্গু সংক্রমণ সীমাহীনভাবে বাড়ছে। সচেতনতা, দ্রুত চিকিৎসা এবং মশা নিয়ন্ত্রণই ডেঙ্গু মোকাবিলার মূল উপায়।

  • ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় হাজার রোগী

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় হাজার রোগী

    এবিএনএ: দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৩ জন রোগীকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে।

    তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ১৯৭ জন। এর মধ্যে উত্তর সিটিতে ১৪৭ ও দক্ষিণ সিটিতে ১২২ জন। এছাড়া বরিশাল বিভাগে ১৪১, চট্টগ্রামে ১০৭, খুলনায় ৯৩, ময়মনসিংহে ৪৬, রাজশাহীতে ৬৯, রংপুরে ২৩ এবং সিলেট বিভাগে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৪ হাজার ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা ও জমে থাকা পানিতে মশার প্রজনন রোধ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ৩৯ হাজার

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ৩৯ হাজার

    এবিএনএ: দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬১ জনে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬২২ জন রোগী।

    বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে দুইজন বরিশাল বিভাগের বাসিন্দা। অন্য তিনজন মারা গেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।

    একই সময়ে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৩১ জন। চট্টগ্রামে ৯৮ জন, ঢাকার বাইরের এলাকায় ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১০০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৯৯ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহে ১৯ জন, রাজশাহীতে ৫১ জন এবং রংপুরে ৬ জন ভর্তি হয়েছেন।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৬৮৮ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৬৩৬ রোগী

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৬৩৬ রোগী

    এবিএনএ:  দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) প্রাণঘাতী এ রোগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ জন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    সরকারি হিসেবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫-এ। আর এ বছর দেশে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫২৭ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ও ঢাকা উত্তর সিটিতে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ সিটিতে আরও একজনের মৃত্যু হয়েছে।

    বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯৮ জন। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের হার কমলেও মৃত্যু ঠেকাতে দ্রুত শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা অত্যন্ত জরুরি।

  • ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: এক সপ্তাহে ১৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে প্রতিদিন

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: এক সপ্তাহে ১৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছে প্রতিদিন

    এবিএনএ: দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। বছরজুড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৫ জনে।

    গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রোগী।

    অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, শনিবারের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ৯৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা বিভাগে ৮৫ জন করে মোট ১৭০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮০ জন, রাজশাহীতে ৫৫ জন, খুলনায় ৩২ জন, ময়মনসিংহে ১৭ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

    চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১৩৫ জন। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনেই সর্বাধিক ৬৮ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১ জন, বরিশালে ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১২ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ৫ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

    বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি ৫২২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৮৪ জন।

    উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে দেশে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ওই বছরই রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে।

  • ডেঙ্গুতে নতুন করে দুই প্রাণহানি, তিন দিনে মৃত্যু ৫ জনের

    ডেঙ্গুতে নতুন করে দুই প্রাণহানি, তিন দিনে মৃত্যু ৫ জনের

    এবিএনএ:  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪৫ জন এবং মারা গেছেন দুই নারী রোগী। এ নিয়ে সেপ্টেম্বর মাসের তিন দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জনে, আর আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৪৭০ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ১২৭ জন। তাদের মধ্যে ৭০ জন পুরুষ ও ৫৭ জন নারী। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৪৬ জন, যাদের মধ্যে ১৯ হাজার ৬৮৮ জন পুরুষ ও ১৩ হাজার ২৫৮ জন নারী।

    গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম (৯৮ জন) ও বরিশাল বিভাগে (৭৮ জন)। ঢাকার দক্ষিণে ভর্তি হয়েছেন ৮৭ জন, উত্তরে ৫৯ জন, ঢাকার বাইরে বিভাগে ৬৯ জন। এছাড়া ময়মনসিংহে ২৪ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে ৪১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর এখন পর্যন্ত ৩১ হাজার ২৩০ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

    মৃতদের মধ্যে একজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৩৫ বছরের নারী, যিনি চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অপরজন বরিশালের, তিনি চিকিৎসাধীন ছিলেন ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে।

    উল্লেখ্য, চলতি বছরে জুলাই মাসে সর্বোচ্চ ৪১ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। জুনে মারা যান ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন ও মে মাসে ৩ জন। মার্চ মাসে কোনো মৃত্যু হয়নি। আগস্টে মৃত্যু হয় ৩৯ জনের।

  • আগস্টে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে, জুলাইয়ে শনাক্ত সর্বোচ্চ রোগী

    আগস্টে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে, জুলাইয়ে শনাক্ত সর্বোচ্চ রোগী

    এবিএনএ:  বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জুলাই মাসে আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট আক্রান্ত ছিলেন ১০ হাজার ২৬৯ জন, অথচ শুধু জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪০৬ জন।

    সর্বশেষ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন এবং মারা গেছেন দুজন পুরুষ। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮১ জনে। এর মধ্যে ৪৬ জন পুরুষ এবং ৩৫ জন নারী।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) সর্বোচ্চ ১০৬ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার ভেতরে ৭৮ জন, চট্টগ্রামে ৬৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ৬২ জন, রাজশাহীতে ৪৫ জন, খুলনায় ২৩ জন, ময়মনসিংহে ৫ জন এবং রংপুর বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

    ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জুলাই মাসে—৩৯ জন। জুনে মারা গেছেন ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে মৃত্যু হয়েছে ৩ জনের।

    বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়—৪৬ জন। বরিশালে মারা গেছেন ১৬ জন। দক্ষিণাঞ্চলের এ বিভাগে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে।

    জুলাইয়ে রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে আগস্টের পরিস্থিতি নিয়ে। বিশেষজ্ঞদের মতে, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, “২০০০ সাল থেকে ডেঙ্গু বাংলাদেশে শুরু হলেও আজও এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি। মশা নিধন কার্যক্রমে বাস্তবায়নহীনতা ও সমন্বয়ের অভাবই সংক্রমণ বাড়ার মূল কারণ।”

    তিনি আরও বলেন, “আগস্টে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। এখনই নতুন পরিকল্পনা ও তা দ্রুত বাস্তবায়ন না করলে ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন করে ভর্তি ৪০৯

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন করে ভর্তি ৪০৯

    এবিএনএ:  দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও তিনজনের এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৯ জন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

    স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ও চট্টগ্রাম বিভাগে, যথাক্রমে ৭৪ ও ৭২ জন। ঢাকা বিভাগের বাইরের জেলাগুলোতে ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন এবং দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছেন ৫৪ জন।

    এছাড়াও, খুলনায় ২৮, রাজশাহীতে ৫১, ময়মনসিংহে ১১, রংপুরে ১৬ এবং সিলেটে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

    গত এক দিনে ৫৩০ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ২২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ জনে। এর মধ্যে পুরুষ রোগীর সংখ্যা প্রায় ৫৮ দশমিক ৬ শতাংশ এবং নারী রোগী ৪১ দশমিক ৪ শতাংশ।

    সর্বশেষ তিনজন মৃত্যুসহ এ বছরের মোট ডেঙ্গুতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৬ জনে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং মশার বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়েছেন।

  • ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: একদিনে প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে ভর্তি ৪৯২

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: একদিনে প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে ভর্তি ৪৯২

    এবিএনএ: সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৪৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৪৮ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) সংখ্যা সবচেয়ে বেশি—১৫৪ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, দক্ষিণ সিটিতে ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

    এ সময়ের মধ্যে ৪১১ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে ৭ জুলাই পর্যন্ত মোট ১১ হাজার ৪০৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন। আক্রান্তদের মধ্যে ৫২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।

    বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। এই মুহূর্তে সবাইকে সতর্কতা অবলম্বন ও ডেঙ্গু প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।