Tag: ক্রিকেট নিলাম

  • আইপিএল-সংযুক্ত দলগুলোর ‘না’—দ্য হান্ড্রেডে কি বন্ধ হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের পথ?

    আইপিএল-সংযুক্ত দলগুলোর ‘না’—দ্য হান্ড্রেডে কি বন্ধ হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের পথ?

    এবিএনএ: ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট The Hundred-কে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আসন্ন নিলাম সামনে রেখে অভিযোগ উঠেছে—আইপিএল মালিকানাধীন দলগুলো পাকিস্তানের ক্রিকেটারদের তালিকায় রাখতে আগ্রহ দেখাচ্ছে না।

    ইংলিশ সংবাদমাধ্যম BBC-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টের আট দলের মধ্যে চারটি দল সরাসরি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় পরিচালিত। এগুলো হলো Manchester Super Giants, MI London, Southern Brave এবং Sunrisers Leeds। এসব দলের মালিকানায় রয়েছে Mumbai Indians, Lucknow Super Giants, Sunrisers HyderabadDelhi Capitals

    প্রতিবেদন অনুযায়ী, England and Wales Cricket Board (ইসিবি)-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এজেন্টদের কাছে ইঙ্গিত দিয়েছেন যে, আইপিএল-সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি খেলোয়াড়দের নিতে আগ্রহী নয়। বিষয়টিকে অনেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক ধরনের ‘অঘোষিত নীতি’ হিসেবে দেখছেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার এসএস টি-২০ বা সংযুক্ত আরব আমিরাতের আইএলটি লিগেও ভারতীয় মালিকানাধীন দলে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায় না।

    তবে ইসিবির পক্ষ থেকে ভিন্ন সুর শোনা গেছে। বোর্ডের প্রধান নির্বাহী Richard Gould আগেই জানিয়েছিলেন, সব দেশের ক্রিকেটারদের জন্যই দ্য হান্ড্রেড উন্মুক্ত থাকবে এবং কোনো ধরনের বৈষম্য করা হবে না। বোর্ডের এক মুখপাত্রও বলেন, এবার প্রায় ১৮টি দেশ থেকে এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে প্রায় ৫০ জন পাকিস্তানের।

    গত মৌসুমে Imad WasimMohammad Amir এই টুর্নামেন্টে অংশ নিলেও এবার তাদের দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অতীতে Shaheen AfridiHaris Rauf-এর মতো তারকারাও খেলেছেন এই লিগে।

    সব মিলিয়ে নিলামকে ঘিরে প্রশ্ন উঠেছে—ক্রিকেট কি কেবল মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকবে, নাকি ফ্র্যাঞ্চাইজি রাজনীতিও প্রভাব ফেলবে খেলোয়াড় নির্বাচনে? এখন দেখার বিষয়, বিতর্কের মাঝেও পাকিস্তানি ক্রিকেটাররা দ্য হান্ড্রেডে জায়গা পান কি না।

  • কোচ সৌরভের চমক: রেকর্ড দামে প্রিটোরিয়ায় যোগ দিলেন ব্রেভিস

    কোচ সৌরভের চমক: রেকর্ড দামে প্রিটোরিয়ায় যোগ দিলেন ব্রেভিস

    এবিএনএ:  ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি প্রথমবার কোচিংয়ে নামলেন আর সঙ্গেই তৈরি হলো নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি–২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হয়ে রেকর্ড দামে তরুণ প্রতিভা ডেওয়াল্ড ব্রেভিসকে দলে টানলেন তিনি।

    নিলামে ব্রেভিসকে কিনতে প্রিটোরিয়াকে খরচ করতে হয়েছে ১৬.৫ মিলিয়ন রান্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা। এত বড় অঙ্কে এর আগে কোনো খেলোয়াড় বিক্রি হয়নি এই টুর্নামেন্টে।

    প্রথমে জোহানেসবার্গ সুপার কিংস ও পার্ল রয়েলস ব্রেভিসকে দলে ভেড়ানোর লড়াইয়ে নামলেও শেষ মুহূর্তে প্রিটোরিয়া ক্যাপিটালস বাজি ধরে জয়ী হয়। এর ফলে আগের সব রেকর্ড ভেঙে যায়।

    নিলামে এর আগেই আলোচনায় ছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তাঁকে ১৪ মিলিয়ন রান্ডে কিনে নেয় ডারবান সুপার জায়ান্টস। যদিও প্রিটোরিয়াও তাকে নিতে আগ্রহ দেখিয়েছিল।

    ব্রেভিসকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সৌরভ গাঙ্গুলি বলেন, “সে এক অসাধারণ প্রতিভা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তার খেলা সবাই দেখেছে। টি–২০ ক্রিকেটে যে ধরনের ইনিংস বদলে দেওয়া পারফরম্যান্স দরকার, তা করার ক্ষমতা ওর রয়েছে। আমাদের দলে রাসেল, রাদারফোর্ডের মতো ম্যাচজয়ী ক্রিকেটার আছে। আশা করছি, ব্রেভিসও তেমন ভূমিকা রাখবে।”

  • এসএ টোয়েন্টির ড্রাফটে বাংলাদেশি ২৩ ক্রিকেটার, মাহমুদউল্লাহ রিয়াদও আছেন তালিকায়

    এসএ টোয়েন্টির ড্রাফটে বাংলাদেশি ২৩ ক্রিকেটার, মাহমুদউল্লাহ রিয়াদও আছেন তালিকায়

    এবিএনএ:  দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টি লিগ এবারও জমে উঠতে যাচ্ছে। চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে ৯ সেপ্টেম্বর বসবে খেলোয়াড় নিলাম। এ নিলামের জন্য এবার ৭৮২ জন ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে রয়েছেন ২৩ জন ক্রিকেটার, যার মধ্যে সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও আছেন।

    ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন মাহমুদউল্লাহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ও বিদেশি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার এই আসরেও খেলতে নাম দিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে রিয়াদের বাইরে বাকি ২২ বাংলাদেশি ক্রিকেটারের নাম এখনও প্রকাশ করা হয়নি।

    ড্রাফটে নাম দেওয়া খেলোয়াড়দের মধ্যে ৩২৮ জন দক্ষিণ আফ্রিকার এবং ৪৫৪ জন বিদেশি। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৩ জন এসেছেন ইংল্যান্ড থেকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের ১১ জন করে ক্রিকেটার আছেন তালিকায়। এমনকি কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ারও একজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন।

    জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১০ জন করে, নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫ এবং অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের ৩ জন করে ক্রিকেটার ড্রাফটে আছেন। এবারের ড্রাফটে অবসর নেওয়া কিছু বড় নামও রয়েছেন—যেমন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের জেসন রয়, সাবেক ইংলিশ তারকা পেসার জেমস অ্যান্ডারসন এবং অভিজ্ঞ প্রোটিয়া স্পিনার ইমরান তাহির।

    শুধু তাই নয়, বর্তমান আন্তর্জাতিক তারকারাও নিলামের তালিকায় আছেন। তাদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, ইংল্যান্ডের রিস টপলি, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, শ্রীলঙ্কার মহেশ থিকশানা, ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ এবং জেইডেন সিলস।

    এবার নিলামে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল সর্বোচ্চ ৮৪ জন ক্রিকেটার দলে নিতে পারবে। এর জন্য তাদের ব্যয় সীমা নির্ধারণ করা হয়েছে ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার।