Tag: অক্ষয় কুমার

  • আবার ফিরছে ‘ওয়েলকাম’ সিরিজ! ‘ওয়েলকাম ৪’ নিয়ে বড় ঘোষণা, থাকছে নতুন চমক

    আবার ফিরছে ‘ওয়েলকাম’ সিরিজ! ‘ওয়েলকাম ৪’ নিয়ে বড় ঘোষণা, থাকছে নতুন চমক

    এবিএনএ: বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি Welcome আবারও ফিরতে যাচ্ছে নতুন কিস্তি নিয়ে। এবার নির্মিত হতে যাচ্ছে সিরিজটির চতুর্থ পর্ব Welcome 4। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক Firoz Nadiadwala। তিনি জানিয়েছেন, নতুন এই সিনেমায় দর্শকদের জন্য থাকছে একাধিক চমক।

    ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ বর্তমানে এগিয়ে চলছে। খুব শিগগিরই চলচ্চিত্রটির জন্য তারকাদের নিয়ে চূড়ান্ত কাস্টিং শুরু হবে। আগের কিস্তিগুলোর মতোই এবারও সিনেমাটিতে কমেডি, অ্যাকশন এবং বড় পরিসরের বিনোদনের সমন্বয় থাকবে।

    প্রযোজকের ভাষ্য অনুযায়ী, নতুন এই কিস্তিতে দর্শকদের পরিচিত কিছু চরিত্রও ফিরে আসতে পারে। উদয় ভাই, মজনু ভাই এবং ডক্টর ঘুঙরুর মতো জনপ্রিয় চরিত্রগুলোর উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি গল্পে একাধিক শক্তিশালী খলনায়কের উপস্থিতিও থাকবে বলে জানান।

    সিনেমাটিকে আন্তর্জাতিক মাত্রা দিতে বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ নানা অঞ্চলের শিল্পীরা গান ও সাউন্ডট্র্যাকে কাজ করতে পারেন বলে জানিয়েছেন প্রযোজক। এতে সিনেমার সংগীত ও অ্যাকশন দৃশ্যে নতুন মাত্রা যোগ হবে।

    অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি Welcome to the Jungle মুক্তি নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটি নাকচ করেছেন নাদিয়াদওয়ালা। তার দাবি, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।

    এই সিনেমার নির্মাণে বড় বাজেট ব্যয় করা হয়েছে। এতে শতাধিক ঘোড়া, সামরিক হেলিকপ্টার এবং দুবাইয়ে চিত্রায়িত একটি গানের দৃশ্যে প্রায় ৫৭০ কোটি টাকার বিলাসবহুল গাড়ি ব্যবহার করা হয়েছে। এতে Akshay Kumar-এর পাশাপাশি অভিনয় করেছেন Arshad Warsi, Suniel Shetty এবং **Paresh Rawal**সহ আরও কয়েকজন জনপ্রিয় অভিনেতা।

    উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া Welcome সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। পরে ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি Welcome Back মুক্তি পায়। পরিচালক Anees Bazmee পরিচালিত প্রথম দুটি কিস্তিই দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।

  • সত্যজিতের সুরে হাত পড়তেই তোলপাড়! অক্ষয়ের ‘ভূত বাংলা’ গান ঘিরে নেটদুনিয়ায় তীব্র বিতর্ক

    সত্যজিতের সুরে হাত পড়তেই তোলপাড়! অক্ষয়ের ‘ভূত বাংলা’ গান ঘিরে নেটদুনিয়ায় তীব্র বিতর্ক

    এবিএনএ: বলিউড তারকা অক্ষয় কুমার-এর নতুন হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’-র একটি গান প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে, কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়-এর কালজয়ী ছবি গুপী গাইন বাঘা বাইন-এর জনপ্রিয় গানের সুর ও শব্দবন্ধের অনুষঙ্গ টেনে নতুন গানটি তৈরি করা হয়েছে। ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ শিরোনামের গানটি ঘিরে অনেকে বলছেন, এটি শ্রদ্ধার নামে মৌলিকতার ক্ষতি করেছে।

    নতুন গানে ‘কালা ভূত গোরা ভূত’, ‘নর ভূত মাদা ভূত’, ‘ভাই ভূত বহেনা ভূত’—এমন শব্দচয়ন ও ভিজ্যুয়াল উপস্থাপনা সরাসরি মূল গানের আবহকে মনে করিয়ে দেয়। সমালোচকদের মতে, মূল গানের যে স্নিগ্ধতা ও নান্দনিকতা ছিল, সেটির ধারাবাহিকতা নতুন গানে রক্ষা হয়নি। বিশেষ করে অক্ষয় কুমারের সঙ্গে নৃত্যরত প্রেতিনী চরিত্রের দৃশ্যায়নকে অনেকেই গানটির আবহের সঙ্গে বেমানান বলে মন্তব্য করছেন।

    বিতর্কের মুখে সুরকার প্রীতম সামাজিক মাধ্যমে জানান, সত্যজিৎ রায়ের প্রতি সম্মান রেখেই তিনি অনুপ্রেরণাটি নিয়েছেন। তবে দর্শক ও সিনেমাপ্রেমীদের বড় প্রশ্ন—শ্রদ্ধা জানাতে গিয়ে কেন মূল সৃষ্টির শৈল্পিক মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা হলো না? অনেকে এটিকে ‘সস্তা অনুকরণ’ বলেও আখ্যা দিচ্ছেন।

    ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। এর আগে এই পরিচালক–অভিনেতা জুটি জনপ্রিয় কমেডি উপহার দিলেও নতুন ছবির গান ঘিরে বিতর্ক মুক্তির আগেই আলোচনা বাড়িয়ে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে ‘ভূত বাংলা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

  • আমির-সালমান-অক্ষয়কে ছাড়িয়ে ২০২৫ সালের দ্বিতীয় স্থানে ‘সাইয়ারা’, আসছে ওটিটিতে

    আমির-সালমান-অক্ষয়কে ছাড়িয়ে ২০২৫ সালের দ্বিতীয় স্থানে ‘সাইয়ারা’, আসছে ওটিটিতে

    এবিএনএ:  বলিউডে ২০২৫ সালের অন্যতম বড় চমক হয়ে এসেছে মোহিত সুরির পরিচালিত ‘সাইয়ারা’। আহান পান্ডে ও অনিত পাড্ডার প্রথম ছবি হলেও মুক্তির পরই এটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই জুটি বি-টাউনের নতুন তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে।

    বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘সাইয়ারা’ বিশ্বব্যাপী আয় করেছে ৫৪১.১৩ কোটি রুপি, যার মধ্যে ভারতের অভ্যন্তরীণ আয় ৩১৯.৭১ কোটি রুপি। এর ফলে এটি ২০২৫ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে স্থান পেয়েছে। এ পথে ছবিটি পেছনে ফেলেছে আমির খানের ‘সিতারে জামিন পর’, অজয় দেবগনের ‘রেইড ২’, সালমান খানের ‘সিকান্দার’ এবং অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’-এর মতো বহু আলোচিত সিনেমা।

    গভীর আবেগময় গল্প ও সংবেদনশীল দৃশ্যের জন্য বিশেষ করে তরুণ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ‘সাইয়ারা’। সিনেমা হলে প্রদর্শনের সময় দর্শকদের আবেগাপ্লুত হয়ে পড়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে প্রমাণ করেছে এর গল্পের শক্তি।

    বক্স অফিসে সাফল্যের পর এবার আসছে ডিজিটাল প্ল্যাটফর্মে। যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছেন, ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘সাইয়ারা’র। আহান ও অনিতের পোস্টারসহ মুক্তির তারিখ প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।