ভালোবাসা দিবসে বসন্তের রঙে বুবলী: নেটদুনিয়ায় ঝড় তুলল নতুন লুক

এবিএনএ: ঋতুরাজ বসন্তের আবেশ আর বিশ্ব ভালোবাসা দিবস—দুটি উৎসব একসঙ্গে মিলতেই নিজের সাজে উৎসবের রঙ ছড়িয়ে দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ এই দিনে সামাজিক মাধ্যমে ভক্তদের জন্য বসন্তের থিমে বেশ কিছু ছবি ও শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনের রঙে তোলা একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে গাঁদা ফুল হাতে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় তাকে। বসন্তের চিরাচরিত হলুদ-সাদা রঙের শাড়িতে মানানসই সাজ ও কানের ঝুমকোতে তাকে বেশ প্রাণবন্ত লাগছিল। ক্যাপশনে তিনি লেখেন, বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবার জন্য।

উৎসবের দিনে ব্যস্ততার ফাঁকে নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া এই নায়িকার নতুন লুক ইতোমধ্যেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো ভক্ত লাইক ও মন্তব্যে ভালোবাসা জানিয়ে ফিরতি শুভেচ্ছা জানান।

জানা গেছে, শনিবার রাতেই একটি বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশনে তার বিশেষ পডকাস্ট প্রচারিত হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা, ক্যারিয়ারের উত্থান-পতন এবং সন্তানকে ঘিরে অনুভূতির কথা শেয়ার করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *