বেবিবাম্প গুঞ্জন, যুক্তরাষ্ট্র যাত্রার খবর—সময় হলেই সব জানাবেন শবনম বুবলী

এবিএনএ: ঢালিউড অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে চিত্রনায়িকা শবনম বুবলী। তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মা হওয়ার জোর গুঞ্জন। সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে তার উপস্থিতি ও শারীরিক পরিবর্তন থেকেই এই আলোচনা আরও জোরালো হয়েছে।

গত শুক্রবার রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সাদা রঙের ফ্লোর-লেংথ গাউন পরে হাজির হন বুবলী। ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের অনেকেই দাবি করেন, ক্যামেরায় তার বেবিবাম্প স্পষ্ট দেখা গেছে। উপস্থিত সাংবাদিকদের মাঝেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়।

তবে মা হওয়ার প্রশ্নে বুবলী বরাবরের মতোই সরাসরি কোনো মন্তব্য করেননি। প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংবাদমাধ্যমের আগ্রহকে তিনি স্বাভাবিকভাবেই দেখেন। তবে কিছু বিষয় সময়, স্থান ও পরিস্থিতি বুঝে প্রকাশ করাই শ্রেয়। তিনি আরও জানান, যেদিন তার উপযুক্ত সময় ও আয়োজন থাকবে, সেদিনই সব কথা জানাবেন।

এদিকে বিনোদন অঙ্গনে গুঞ্জন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন বুবলী। শোনা যাচ্ছে, সন্তান জন্ম দেওয়ার বিষয়েও বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই প্রসঙ্গে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নামও উঠে আসছে নানা আলোচনায়।

এর আগেও নিউ ইয়র্কে শাকিব খান ও তাদের সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে বুবলীর ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও ঘিরে সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন ছড়িয়েছিল। নতুন করে মা হওয়ার আলোচনায় সেই পুরনো প্রশ্ন আবার সামনে এসেছে—সব গুঞ্জনের শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *