বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

এবিএনএ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে তিনি আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন। সেখান স্থানীয় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *