Tag: ফেব্রুয়ারির নির্বাচন

  • জাতীয় নির্বাচন ও গণভোট প্রস্তুতি: প্রধান উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করলেন সিইসি

    জাতীয় নির্বাচন ও গণভোট প্রস্তুতি: প্রধান উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করলেন সিইসি

    এবিএনএ: আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের অগ্রগতি, পরিকল্পনা ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়।

    সিইসির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সেখানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও। অপরদিকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

    বৈঠকে সিইসি জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের মতো সক্ষমতা অর্জন করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন—সব পক্ষের সহযোগিতায় নির্বাচনী পরিবেশ ইতোমধ্যেই অনুকূল হয়ে উঠেছে।

    ইসির প্রস্তুতি পর্যালোচনা করতে গিয়ে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করেন যে, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কমিশনকে সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, “জাতির প্রতীক্ষিত এই নির্বাচনে ইসিই চালকের আসনে আছে। আমাদের লক্ষ্য একটি নিখুঁত নির্বাচন উপহার দেওয়া, যা দেশের জন্য একটি ঐতিহাসিক নজির তৈরি করবে।”

    এ ছাড়া সিইসি আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, জনগণ ইতোমধ্যেই নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে শুরু করেছেন, যা নির্বাচনী পরিবেশে উৎসবমুখর আমেজ তৈরি করেছে।

  • ফেব্রুয়ারির নির্বাচনে রক্তের ঋণ ফেরত দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ফেব্রুয়ারির নির্বাচনে রক্তের ঋণ ফেরত দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    এবিএনএ:  আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে কঠোরভাবে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি—যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে শহীদদের আত্মত্যাগের হিসাব সরকারকে কবর থেকে ফিরিয়ে দিতে হবে।

    মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলন ২০২৫–এ তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এ আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি

    নাসীরুদ্দীন বলেন, “আমার ভাইদের যারা প্রাণ দিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য, যারা হাত-পা হারিয়েছেন, তাদের ত্যাগ যদি বৃথা যায়, তাহলে সেই জীবন ও অঙ্গপ্রত্যঙ্গ সরকারকে ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, তার সন্তান ফিরিয়ে দিতে হবে।”

    রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থান পরবর্তী সময়ের ন্যায়বিচার নিশ্চিত না করে নির্বাচনে যাওয়ার সমালোচনা করে তিনি প্রশ্ন করেন, “একই ফ্যাসিবাদী সংবিধান ও পুরনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নির্বাচনের কী প্রয়োজন? এত শহীদ ও আহত হওয়ার প্রয়োজনই বা কেন?”

    গণমাধ্যমকে আক্রমণ করে তিনি বলেন, আগে ছিল ‘হাসিনামাধ্যম’, এখন কী মাধ্যমে রূপান্তরিত হয়েছে বলা যায় না, কারণ সত্য বললে চাকরি হারাতে হবে। অভ্যুত্থানের পর মিডিয়া সম্পাদকদের উদ্দেশে তিনি বলেছিলেন, “আপনারা যা করেছেন, তা লজ্জাজনক। লজ্জা থাকলে ঘরের বাইরে বের হবেন না।”

    ডিজিএফআই ও আয়নাঘর কার্যক্রমের বিরোধিতা করে তিনি হুঁশিয়ার করেন, “ডিজিএফআই জনগণের টাকায় চলে, কিন্তু নেই কোনো জবাবদিহিতা। মানুষকে ভয় দেখানোই যেন তাদের মূল কাজ। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি, প্রয়োজনে ডিজিএফআইয়ের সদর দফতরও ভেঙে দেব। বাংলাদেশে ডিজিএফআই থাকতে হলে অবশ্যই সংস্কার প্রয়োজন।”

    সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।