বাংলাদেশ

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ ৩ নারী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারের মাদক পল্লী হিসেবে খ্যাত বেদে পাড়ায় অভিযান চালিয়ে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম। এর আগে সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাভার মডেল থানার বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বক্তারপুর এলাকার ফুল বানু (২৫), সাথী আক্তার (২৬) ও বৃষ্টি আক্তার (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাভারের বেদেপল্লী থেকে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার ওজন ১২ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ৮০০ টাকা।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে ওউ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button