দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ড হিসেবে থাকবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

সাভার (ঢাকা) প্রতিনিধি: আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে মানুষের মধ্যে নানা ধরনের আশঙ্কা থাকবে। তবে সেই আশঙ্কা যাতে সত্যি না হয় সেজন্য বিএনপি নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছে। আমরা কোথাও কোন কিছু হতে দিবোনা।
এছাড়া পূজা উদযাপন নিয়ে মানুষের মধ্যে যাতে কোন ধরনের আতঙ্ক না থাকে সেজন্য আমাদের নেতাকর্মীরা চারিদিকে ভ্যানগার্ডের মতো থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও ঢাকা- ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সন্ধ্যায় সাভারের নামাবাজারে পঞ্চবটি আশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভার পৌরসভার আওতাধীন সকল মন্দির ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ মজনু ফাউন্ডেন আয়োজিত অনুষ্ঠানে সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, ঐতিহ্যবাহী সাভার-আশুলিয়ায় পূজা নিয়ে কখনও কোন বিশৃঙ্খলা হয়নি এবং কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পূজা মন্ডবে নিরাপত্তার নিশ্চিতে দায়িত্ব পালন করবেন, তাই কেউ ইচ্ছা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও তা পারবেনা। তাই শান্তিপূর্নভাবে সাভার-আশুলিয়ায় নির্বিঘ্নে পূজা উদযাপন হবে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবেনা।
সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই একসাথে থাকবো। সকলের সহযোগীতায় দুর্গাপূজা উৎসবে পরিনত হবে। সাভারে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা সবাই নির্বিঘ্নে পূজা উদযাপন করবে। যদি কেউ পরিকল্পিতভাবে পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে তাহলে সে যেই হোক পূজায় বেঘাত ঘটালে তার কোন মাফ নাই।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক ভি.পি মোঃ আশরাফ উদ্দিন খান, শহীদ মজনু ফাউন্ডেশনের মহাসচিব নাজমুল হাসান অভি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারন সম্পাদক মাহফুজ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন পূজা মন্ডবের নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়। এসময় হিন্দু ধর্মাবলম্বিরা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




