জাতীয়লিড নিউজ

ঢাকাসহ ১০ অঞ্চলে দমকা হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে এক নম্বর সংকেত

দেশের ১০টি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশে নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত জারি

এবিএনএ:  ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে প্রবল দমকা হাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, হঠাৎ ঝড়ো বাতাসের কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে, তাই নদীপথে সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে ক্ষুদ্র নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কিছু স্থানে আংশিক মেঘলা আকাশসহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button