বাংলাদেশ

হলতা-গুলিশাখালী ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান ফয়সাল জমাদ্দার

পিরোজপুর প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০ নং হলকা গুলিখালি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান বিশিষ্ট সমাজ সেবক ফয়সাল জমাদ্দার। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১০নং হালকা গুলিছাখালী ইউনিয়নের ভোটারদের কাছে ইতিমধ্যেই তিনি গণসংযোগ শুরু করেছেন। তিনি ব্যাপক হারে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ফয়সাল জমাদ্দার(৫০) ১০নং হলতা গুলিশাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লক্ষণা গ্রামের আফজাল জমাদ্দার এর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে বিদেশে ব্যবসা করে আসছেন। বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু হিসেবে ইতিমধ্যেই তিনি হলতা গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয়রা জানান, ফয়সাল জমাদ্দার হলতা গুলিশাখালী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ইতিমধ্যেই বৃক্ষরোপন কার্যক্রম, মসক নিধন, ডেঙ্গু প্রতিরোধ বিভিন্ন কার্যক্রম, সমাজের অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানো, গরিব এতিম শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নেয়া সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন।

এছাড়াও তিনি যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য বিভিন্ন ওয়ার্ডে ফুটবল টুর্নামন্ট, খেলাধুলা সামগ্রী বিতরণ, নিজ খরচে এলাকায় রাস্তাঘাট ব্রিজ কালভার নির্মাণ এবং সৌদি আরবে কোন শ্রমিক মারা গেলে নিজ অর্থায়নে লাশ স্বজনদের কাছে পৌঁছে দেয়া সহ বিভিন্ন কার্যক্রম করে আসছেন।

তিনি দীর্ঘদিন প্রবাসে জীবনযাপন করলেও মঠবাড়িয়া উপজেলার হলত গুলিশাখালী ইউনিয়নের মানুষদের জন্য জীবনের বাকি সময় কাজ করে যেতে চান।

ফয়সাল জমাদার বলেন, দল-মত নির্বিশেষে গত ১৫ বছর ধরে আমি আমার নিজ ইউনিয়ন হলতা গুলিশাখালী ইউনিয়নের গরিব দুঃখী মেহনতী মানুষের জন্য কাজ করে যাচ্ছি। চেয়ারম্যান না হতে পারলেও বিগত দিনের মত আমি আমার দায়িত্ব পালন করে যাবো। তবে আমার কাজকে আরো সুন্দর ও শক্তিশালী ভাবে করতে পারবো যদি ইউনিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে।

উল্লেখ্য, ফয়সাল জমাদ্দার করোনা কালীন সময়ে হলতা গুলশাখালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে নিজ অর্থায়নে ৪ বার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন ঝড় বন্যা খরায় হলকা গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষের পাশে ছায়ার মত দাঁড়িয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button