
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে ৪৬ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল আলীম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১। এ সময় তার কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নাচোল উপজেলার ইসলামপুর খইলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল আলীমকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আশরাফ উদ্দিনের ছেলে।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ৪৬ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে তাকে নাচোল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।




