
এবিএনএ: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ সময় ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও শোকের পরিবেশ বজায় রাখতে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শোক পালনকালীন সময়ে মহানগরজুড়ে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এছাড়া উচ্চ শব্দে যানবাহনের হর্ন বাজানোসহ জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কার্যক্রম থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব নির্দেশনা জারি করা হয়।
ডিএমপি কমিশনার নগরবাসীর প্রতি এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রীয় শোক যথাযথভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.