
এবিএনএ: দেশে পিয়াজ আমদানির অনুমতি দেওয়ার ঘোষণা বাজারে দ্রুত প্রভাব ফেলেছে। মাত্র কয়েক দিনের মধ্যেই কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে পিয়াজের দাম, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
রাজধানীর কারওয়ানবাজারে দেশি পুরোনো পিয়াজের সরবরাহ কিছুটা কম থাকলেও দাম নেমেছে উল্লেখযোগ্যভাবে। পাইকারিতে কেজিপ্রতি ১২০ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে তা ১৩০ টাকার বেশি নয়। দুই দিন আগেও একই পিয়াজের দাম ছিল ১৫০ টাকার কাছাকাছি।
বাজারে এখন তুলনামূলক কম দামের মুড়িকাটা জাত পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৯০ টাকায়। দোকানিরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা পিয়াজের সরবরাহ আরও বাড়লে দাম নিচের দিকে নামতেই থাকবে।
এর আগে মাসখানেক ধরে পিয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় ভোক্তাদের বড় চাপের মুখে পড়তে হয়। তবে সরকার আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বাজার স্থিতিশীলতার পথে। হিলি স্থলবন্দর দিয়ে ইতোমধ্যে আমদানি কার্যক্রমও শুরু হয়েছে। এরইমধ্যে প্রথম দফায় প্রায় ৩০ টন পিয়াজ দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.