
এবিএনএ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (মূল) সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে গেলে এ ঘটনা ঘটে।
আইএসপিআর জানায়, অভিযানের সময় ইউপিডিএফের ১৫ থেকে ২০ জন সশস্ত্র সদস্য টহল দলের ওপর গুলি চালায়। পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে কিছুক্ষণ গুলিবিনিময় চলে। পরে তল্লাশি চালিয়ে একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
তবে এলাকার দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইএসপিআর।
প্রতিরক্ষা বাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.