
এবিএনএ: আগামী বছরের হজ কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। জানানো হয়েছে, কোনো এজেন্সির হজযাত্রীর সংখ্যা দুই হাজারের কম হলে তারা সরাসরি সৌদি আরবের সঙ্গে কার্যক্রম চালাতে পারবে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে লিড এজেন্সির অধীনে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য ২০২৫ সালের ৫ অক্টোবরের মধ্যে লিড এজেন্সি গঠন সম্পন্ন করতে বলা হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে তালিকাভুক্ত এজেন্সিগুলোকে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন শেষ করে প্রতিটি এজেন্সিকে ন্যূনতম দুই হাজার হজযাত্রী পূর্ণ করতে হবে। এ লক্ষ্যেই সম্প্রতি ঘোষণা করা হয়েছে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’।
উল্লেখিত গাইডলাইনের ১৩ (২) ও (৩) অনুচ্ছেদ অনুযায়ী, লিড এজেন্সি ও সমন্বয়কারী এজেন্সিগুলোকে একই ধরনের প্যাকেজে হজযাত্রী নিবন্ধন করতে হবে। ফলে হজ কার্যক্রমে একক নীতিমালা বজায় থাকবে।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, আগামী ৫ অক্টোবরের মধ্যে সব যোগ্য এজেন্সিকে লিড এজেন্সির সঙ্গে সমন্বয় করে নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। সরকার অনুমোদিত ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ বা ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’-এর ভিত্তিতে অতিরিক্ত দুটি প্যাকেজও ঘোষণা করা যাবে।
গত ২৮ সেপ্টেম্বর ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন।
প্যাকেজ–১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
প্যাকেজ–২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
প্যাকেজ–৩: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় অনুমোদিত সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এই প্যাকেজের পাশাপাশি এজেন্সিগুলো আরও দুটি ভিন্ন প্যাকেজ ঘোষণার সুযোগ পাবে বলে জানানো হয়।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.