
এবিএনএ: চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৯ অথবা ২০ ফেব্রুয়ারি। সম্ভাব্য শুরু তারিখ ১৯ ফেব্রুয়ারি ধরে রাজধানী ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশিত এই সময়সূচি অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজানের জন্য ঢাকার প্রথম দিনের সেহরির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ভোর ৫টা ১২ মিনিট। একই দিনে ইফতার করা হবে বিকেল ৫টা ৫৮ মিনিটে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের তত্ত্বাবধানে দেশের শীর্ষস্থানীয় মুফতিদের সমন্বয়ে এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে রাজধানীর সময়ের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার মানুষ সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে সেহরি ও ইফতার করবেন বলেও জানানো হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য বিভাগ ও জেলার জন্য আলাদা সেহরি-ইফতারের সময়সূচি পর্যায়ক্রমে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।
রমজানকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসলমানদের প্রস্তুতির অংশ হিসেবেই এই সময়সূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.