
এবিএনএ: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে একাধিক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে টানা চার দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৩১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিদেশগামী ও প্রবাসফেরত যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ হওয়ায় প্রতিদিনই ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চের সূচিতে থাকা আরও ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
৩ মার্চের বাতিল তালিকায় রয়েছে কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, গালফ এয়ার, ফ্লাই দুবাই, কুয়েত এয়ারওয়েজ ও জাজির এয়ারলাইন্স–এর একাধিক ফ্লাইট।
কর্তৃপক্ষ জানায়, বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুটে ফ্লাইট চলাচল এখনো সীমিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে টিকিট ও সময়সূচি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.