বিনোদন

যুক্তরাষ্ট্রের উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র

এ বি এন এ : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে ১৪ অক্টোবর শুরু হচ্ছে ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’। উৎসব চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। মূল উৎসব শুরুর এক মাস আগে ১৬ সেপ্টেম্বর বেলভিউ আর্ট মিউজিয়ামে হবে এর উদ্বোধনী অনুষ্ঠান। উৎসবের উদ্বোধনীতে প্রদর্শিত হবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র খন্দকার সুমন পরিচালিত ‘পৌনঃপুনিক’।

যুক্তরাষ্ট্রের উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র

সমাজের অবদমিত অধ্যায়ের অস্পৃশ্য নারীর দ্রোহ ও শেকল ভাঙ্গার অদম্য সাহস, স্বপ্ন, লড়াই এবং হেরে গিয়ে যাপিত জীবনের পুনরাবৃত্তির ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পৌনঃপুনিক’।

একজন ভাসমান পতিতার অন্ধকার জগতের বাসিন্দা হয়েও তার সন্তানের আলোকজ্জল জীবনের স্বপ্ন দেখা, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সমাজের বাঁধা বিপত্তিকে দূর করার অদম্য জেদ এবং সন্তানের জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় আবর্তিত হয়েছে ‘পৌনঃপুনিক’র গল্প।

এটি রচনা করেছেন কিংশুক ভট্টাচার্য, চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন। আইডিয়া এক্সচেঞ্জের প্রযোজনায় ও মোশন ভাস্করের সৃজনশীলতায় চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেন খন্দকার সুমন। মূখ্য চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- রানী সরকার, ফজলুল হক, ফারজানা, রওশন আরা মুক্তি, মিতু রহমান, ফারজানা রুমি ও মানিক বাহার। এটি সম্পাদনা করেছেন সাইফ রাসেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button