জাতীয়

সরকারি পদে থাকলে নির্বাচন নিষিদ্ধ: কঠোর বার্তা নির্বাচন কমিশনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি জানাল—সরকারের যেকোনো পদে থেকে প্রার্থী হওয়া বা প্রচারণায় অংশ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

এবিএনএ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, সরকারের যেকোনো পদে দায়িত্ব পালনরত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। শুধু প্রার্থী হওয়াই নয়, নির্বাচনী প্রচারণাতেও তাঁরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবেন—এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছে। তফসিল ঘোষণার প্রয়োজনীয় প্রক্রিয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আসন বিন্যাস, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তালিকা, এবং নির্বাচন সম্পর্কিত প্রজ্ঞাপন ও নির্দেশনা—সবকিছুই প্রস্তুত রেখেছে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সেলসহ প্রায় ২০ ধরনের নির্দেশনা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

নির্বাচনী আচরণবিধির বিষয়টি ব্যাখ্যা করে নির্বাচন কমিশনার বলেন, সরকারি পদে থেকে কেউ যদি প্রচারণায় অংশ নিতে না পারেন, তবে প্রার্থী হওয়ার সুযোগও থাকছে না। সুতরাং সরকারি পদধারীদের জন্য নির্বাচন ও প্রচারণা—দুটিই নিষিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button