
এবিএনএ: গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণা চলাকালে টঙ্গি বাজার এলাকায় গ্যাসভর্তি বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন দগ্ধ হন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। সোমবার বিকেল চারটার দিকে টঙ্গি বাজারের প্রধান সড়কের পাশের একটি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণার প্রস্তুতির সময় একটি কক্ষে রাখা একাধিক গ্যাস বেলুন হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত কয়েকজন কর্মী ও সমর্থক দগ্ধ হন। পরে সন্ধ্যার দিকে আহতদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টটিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া রবিউল ইসলাম জানান, প্রচারণার সরঞ্জাম গোছানোর সময় ভেতরে রাখা বেলুনগুলো বিস্ফোরিত হয়। এতে কাছাকাছি থাকা কর্মীরা আগুনের শিকার হন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, গাজীপুর থেকে একসঙ্গে ১৮ জন দগ্ধ রোগী আনা হয়েছে। তাদের জরুরি চিকিৎসা ও ড্রেসিং চলছে। দগ্ধের মাত্রা নিরূপণে চিকিৎসকরা কাজ করছেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সংশ্লিষ্টরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.