জাতীয়

একুশে পদক ২০২৬: সংস্কৃতি-শিল্পে অবদানের স্বীকৃতিতে ৯ গুণী ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের নাম ঘোষণা

অভিনয় থেকে স্থাপত্য, সংগীত থেকে সাংবাদিকতা—বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মান পাচ্ছেন নির্বাচিতরা

এবিএনএ: বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক-২০২৬ প্রদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। রোববার সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের মনোনয়ন তালিকায় অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে প্রয়াত আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস রয়েছেন।

প্রতিষ্ঠান পর্যায়ে সংগীতে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে একুশে পদক দেওয়া হচ্ছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাষা আন্দোলনের চেতনায় দেশের সংস্কৃতি, শিক্ষা ও শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এবারের তালিকায় বিভিন্ন ধারার অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button