
এবিএনএ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার রাত ১২টা ০১ মিনিটে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় বাজানো হয় কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’।
রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরাও পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়া বিচার বিভাগীয় প্রতিনিধিরা, নির্বাচন কমিশনাররা, সশস্ত্র বাহিনীর প্রধানসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
অমর একুশে উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। বেদিসহ আশপাশে আলপনায় ফুটে উঠেছে ভাষা আন্দোলনের স্মৃতি; দেয়ালে লেখা হয়েছে কবি-লেখকদের স্মরণীয় উক্তি। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়, স্থাপন করা হয় ওয়াচ টাওয়ার। সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্ধারিত রুটম্যাপ কার্যকর করা হয়।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2026 America Bangladesh News Agency. All rights reserved.