শিল্প-সাহিত্য
বায়ান্নর অবদান


বায়ান্নর অবদান
সৈয়দা তৈফুন নাহার
আমি বাংলায় লিখি বাংলায় পড়ি বাংলাতেই গাই হাসি
অন্য সকল ভাষার থেকেও বাংলা ভালবাসি —
আমার মাকে ভালবাসি , আমি বাংলা ভালবাসি ।।
বাংলা আমার প্রথম সকাল কথা বলার মান
বাংলা আমার আমি বাংলার অমর সন্তান — হব অমর সন্তান
বাংলা আমার প্রথম প্রেম মায়ের হাসা হাসি
আমি বাংলা ভালবাসি — আমার মাকে ভালবাসি ।।
হাজার রকম ভাষার দেশে ঘুরে দেখি যত
মায়ের জন্য তাদের ব্যথা নয়তো আমার মত
অ-দিয়ে অজু করি আযান ভাঙে ঘুম — বাংলা মায়ের শিশির দানা কপালে দেয় চুম
সবুজ ঘাসে পাতার নুপর করে নাচানাচি — পাখির ঠোঁটে আলতা রঙিন বেজে ওঠে বাঁশি — দেখি মায়ের মুখে হাসি ,
আমি বাংলা ভালবাসি , আমার মাকে ভালবাসি ।।