কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমানের বড় জয়
ইটনা–মিঠামইন–অষ্টগ্রামে প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান


এবিএনএ: কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তিনি ৭৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে পেছনে ফেলেছেন।
মোট ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলের হিসাবে ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট। অপরদিকে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ রোকন রেজার ঝুলিতে গেছে ৫৪ হাজার ৭৯৯ ভোট।
ফল ঘোষণা শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফজলুর রহমান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ইটনা–মিঠামইন–অষ্টগ্রামের মানুষের আস্থা ও প্রত্যাশাই এই বিজয়ের মূল শক্তি।
নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে হাওরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা জোরদার এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।




